শিরোনাম
◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান ◈ আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব ◈ বল টেম্পারিং নিয়ে নতুন অনুসন্ধানে আবারও কাঠগড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ মৃতপ্রায় কর্ণফুলী পেপার মিলকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা, আসছে সাত প্রকল্প ◈ বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করবে কানাডা ◈ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর ◈ জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ◈ তারেক রহমানের রাজনৈতিক সংলাপে বসতে রাজি জামায়াত, চায় ১১ দলীয় ঐক্যের অংশগ্রহণ ◈ ৩০০ ফুট সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ডাকাতি নয়, আসলে কী ঘটেছিল ভিডিও নিয়ে ডিএমপির ব্যাখ্যা ◈ ডিম, কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন (ভিডিও)

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব

স্পোর্টস ডেস্ক : আইপিএলের আসন্ন নিলামে নাম নেই বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের। তবে নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার। মঙ্গলবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো ১ হাজার ২২০ ক্রিকেটারের নিবন্ধিত তালিকা থেকে এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

বাংলাদেশের দুই পরিচিত মুখ মুস্তাফিজ ও সাকিবের অনুপস্থিতি নিলামের তালিকায় বেশ চোখে পড়ার মতো। অন্যদিকে সবচেয়ে আলোচিত নাম ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকা ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় আইপিএলের মিনি নিলামে নাম লিখিয়েছেন। তাঁর ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি।

তবে স্টোকসের নিলামে থাকা নিয়েও শুরুতে অনিশ্চয়তা ছিল। কারণ, ২০২৫ সালের মেগা নিলামে নাম দেননি তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, মেগা নিলামে নাম নিবন্ধন না করলে পরবর্তী বছরের মিনি নিলামে অংশ নেওয়ার সুযোগ নেই বিদেশি ক্রিকেটারদের। তবে স্টোকসের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ অনুমতি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালের মেগা নিলামের আগে চালু হওয়া নিয়মে বলা হয়েছিল, নিলামে দল পাওয়ার পর মৌসুম শুরুর আগে নিজেকে অনুপলব্ধ ঘোষণা করলে সংশ্লিষ্ট ক্রিকেটার দুই মৌসুমের জন্য নিলাম ও টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হবেন। পাশাপাশি কোনো বিদেশি ক্রিকেটার মেগা নিলামে নাম নিবন্ধন না করলে পরবর্তী বছরের নিলামেও অংশ নিতে পারবেন না।

৩৫ বছর বয়সী স্টোকস এর আগে আইপিএলে খেলেছেন তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে—রাইজিং পুনে সুপারজায়ান্ট, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। পাঁচ মৌসুমে ৪৫ ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৯৩৫ রান ও ২৮ উইকেট। অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে এবারের নিলামে তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকতে পারে।

  • সর্বশেষ