শিরোনাম
◈ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর ◈ জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ◈ তারেক রহমানের রাজনৈতিক সংলাপে বসতে রাজি জামায়াত, চায় ১১ দলীয় ঐক্যের অংশগ্রহণ ◈ ৩০০ ফুট সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ডাকাতি নয়, আসলে কী ঘটেছিল ভিডিও নিয়ে ডিএমপির ব্যাখ্যা ◈ ডিম, কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন (ভিডিও) ◈ দীর্ঘ ২৪ বছর পর প্যারোলে মুক্তি, পরিবারের কাছে ফিরলেন বাদল ফরাজী ও আফজাল ◈ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ ◈ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:১২ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর

খেজুর, কমলা ও আপেলের আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন রমজানে দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল।

আজ মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এনবিআর জানায়, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক বিদ্যমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে খেজুরে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমেছে।

একইভাবে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের ফলে আপেল ও কমলায় মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। নতুন এই শুল্কহার অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে এনবিআর।

এনবিআরের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে তা সামান্য কমে ২ লাখ ৫৮ হাজার টন হয়। ২০২২-২৩ অর্থবছরে আমদানি উল্লেখযোগ্য হারে কমে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার টনে। ২০২৩-২৪ অর্থবছরে তা আরও কমে ১ লাখ ৭০ হাজার টন হয়। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি ছিল ১ লাখ ৬২ হাজার টন, যা এই সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি আবার কিছুটা বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।

অন্যদিকে গত ছয় অর্থবছরে কমলার আমদানি ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে তা কমে ২ লাখ ৯৫ হাজার টন হয়। ২০২২-২৩ অর্থবছরে আমদানি আরও কমে দাঁড়ায় ২ লাখ ২০ হাজার টনে এবং ২০২৩-২৪ অর্থবছরে নামে ১ লাখ ৭৩ হাজার টনে। এরপর ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৬৯ হাজার টন এবং সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা সর্বনিম্ন ১ লাখ ৫৪ হাজার টনে নেমে আসে।

  • সর্বশেষ