শিরোনাম
◈ ৩০০ ফুট সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ডাকাতি নয়, আসলে কী ঘটেছিল ভিডিও নিয়ে ডিএমপির ব্যাখ্যা ◈ ডিম, কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন (ভিডিও) ◈ দীর্ঘ ২৪ বছর পর প্যারোলে মুক্তি, পরিবারের কাছে ফিরলেন বাদল ফরাজী ও আফজাল ◈ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ ◈ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ যেভাবে মার্কিনিদের ফাঁদে ফেলার চেষ্টা করছেন সন্দেহভাজন চীনা গোয়েন্দারা! ◈ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় টানা ৬ দিনের ছুটি ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ মহড়া, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৩২ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিম, কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন (ভিডিও)

রাজধানীর পল্টন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে ব্যতিক্রমীভাবে আপ্যায়ন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তাকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ানোর পর পুলিশের হাতে তুলে দেন তিনি ও তার অনুসারীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আটকের পর ওই ব্যক্তির পরিচয় জানতে চান রবিউল ইসলাম নয়ন। জানতে চান, কী কারণে তিনি পল্টন এলাকায় অবস্থান করছিলেন। জবাবে ওই ব্যক্তি নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।

ভিডিওতে নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন কিংবা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করতেই ওই নেতা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত পদ-পদবিধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

Advertisement

তবে আটকের পর ওই ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দেন যুবদল নেতা। একপর্যায়ে তাকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেওয়া হয়।

এ ছাড়া উপস্থিত নেতাকর্মীদের তার মানিব্যাগ, মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন নয়ন। কোনো জিনিসপত্র যেন হারিয়ে না যায়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

পরে ওই আওয়ামী লীগ নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ