শিরোনাম
◈ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ ◈ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ যেভাবে মার্কিনিদের ফাঁদে ফেলার চেষ্টা করছেন সন্দেহভাজন চীনা গোয়েন্দারা! ◈ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় টানা ৬ দিনের ছুটি ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ মহড়া, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ জাতীয় গ্রিডে টানা টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ◈ মেট্রোরেলের চার স্টেশনে ব্যবসার সুযোগ, যেভাবে করবেন আবেদন ◈ এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার, যেভাবে হবে নির্বাচন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩১ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে কয়েক দিনের ব্যবধানে আবারও হামলা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ৮০ তলাবিশিষ্ট পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সামরিক জোট এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছে।

তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে (কেএএফডি) অবস্থিত ভবনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ভবনটিতে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পিআইএফের কার্যালয় রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবারও ভবনটিতে হামলা হয়েছিল। ইরানের সমর্থনপুষ্ট হুতিদের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর থেকে সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে। গত জুলাইয়ে নতুন করে এই সংঘাত শুরু হয়।

সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘আর্থিক কেন্দ্রের একটি টাওয়ারে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।’ তবে তিনি ভবনটির নাম উল্লেখ করেননি।

Advertisement

তিনি আরও জানান, হামলার স্থান পরিদর্শন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পিআইএফ টাওয়ারে হামলাকে প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। কারণ, সৌদি আরবের তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই তহবিল। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হুথিদের হামলার কারণে সেই পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে।

এর আগে চলতি মাসেই কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি টাওয়ারে হামলা হয়েছিল। এ ছাড়া অক্টোবরে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দফা হামলা হয়। এর মধ্যে একটি হামলায় ১৪ জন নিহত হন।

মঙ্গলবার হামলার আগে ওই এলাকায় মাইক লাগানো একটি গাড়ি থেকে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয় বলে এএফপিকে জানিয়েছেন আরেক প্রত্যক্ষদর্শী। তবে রাজধানীতে হামলার আশঙ্কা জানিয়ে মোবাইল ফোনে কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি।

হামলার পর পুলিশ গাড়ি দিয়ে আর্থিক জেলার কয়েকটি প্রবেশপথ বন্ধ করে দেয়। সৌদি যুবরাজ ও কার্যত দেশটির শাসক মোহাম্মদ বিন সালমানের আধুনিকায়ন পরিকল্পনার অন্যতম প্রদর্শনী হিসেবে পরিচিত এই এলাকা।

কেএএফডির একটি রেস্তোরাঁর এক ওয়েটার বলেন, আমরা কিছুদিন আগেই রেস্তোরাঁটি আবার চালু করেছিলাম। ভবনে হামলা হয়েছে জানিয়ে আমাদের সবাইকে সরিয়ে নেওয়া হয়। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে চলাচল করতে বা এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সূত্র: এএফপি

  • সর্বশেষ