শিরোনাম
◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা ◈ ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ◈ ফিরোজ-টিপু-মামুন-নিরবসহ অর্ধশতাধিক হেভিওয়েট নেতার বিএনপিতে ফেরার গুঞ্জন, ফিরছেন না রুমিন ◈ সাপ পালন থেকে অ্যান্টিভেনম তৈরি, নেওয়া হচ্ছে ৪৪ কোটি টাকার প্রকল্প ◈ কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান, চালু ১ ডিসেম্বর ◈ পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:৪৫ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া এক বার্তায় এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত (সকাল সাড়ে ৮টা পর্যন্ত) জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণকে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

 

  • সর্বশেষ