শিরোনাম
◈ কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান, চালু ১ ডিসেম্বর ◈ পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন ◈ ডাকটিকিটের বদলে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য, ১১ মাসে ৫০ কোটি টাকা আয়! ◈ মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ◈ গোপালগঞ্জে নাশকতার আশঙ্কা, আটক এসআরবির কোম্পানি কমান্ডার: গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা ◈ বেলিংহ্যামের অবিশ্বাস্য গোলে ঘুরে দাঁড়াল রিয়াল মা‌দ্রিদ, পিএসভিকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত  ◈ ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি ◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান ◈ আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান, চালু ১ ডিসেম্বর

বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

আগামী ১ ডিসেম্বর থেকে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্র কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিসা আবেদনপ্রক্রিয়া আরো সহজ করার লক্ষ্যে এই দুটি কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়—এই পাঁচ রাজ্যের ভারতীয় নাগরিকদের পাশাপাশি সেখানে দীর্ঘ মেয়াদে থাকা বিদেশি নাগরিকরাও নতুন কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের ভিসার আবেদন করতে পারবেন।

নতুন কেন্দ্র দুটির ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনার দায়িত্ব আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার হিসেবে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’কে (এসজিজিএস) দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পাঁচ রাজ্যের আবেদনকারীদের নতুন কেন্দ্র থেকেই আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে উপ-হাইকমিশন।

নতুন ঠিকানা অনুযায়ী, কলকাতা কেন্দ্রটি হবে সল্টলেকের সেক্টর ফাইভের সিমসিস টাওয়ার্সে (প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, কলকাতা-৭০০০৯১)। আর শিলিগুড়ি কেন্দ্রটি চালু হবে সেবক রোডের সিটি মলের প্রথম তলায় (শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১)।

এর আগে কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি প্রতিষ্ঠান ‘ডিইউ ডিজিটাল’। ওই কেন্দ্রগুলো থেকে আবেদনপত্র সংগ্রহ করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পাঠানো হতো এবং প্রক্রিয়াকরণ শেষে আবেদনকারীরা সেখান থেকেই ভিসাসহ পাসপোর্ট বুঝে নিতেন।

আগামী ৩০ নভেম্বর ওই প্রতিষ্ঠানের সেবার মেয়াদ শেষ হচ্ছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন সংস্থার ওপর দায়িত্ব তুলে দেওয়ার এই উদ্যোগ করায় ভিসা প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ