শিরোনাম
◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান ◈ আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব ◈ বল টেম্পারিং নিয়ে নতুন অনুসন্ধানে আবারও কাঠগড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ মৃতপ্রায় কর্ণফুলী পেপার মিলকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা, আসছে সাত প্রকল্প ◈ বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করবে কানাডা ◈ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর ◈ জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ◈ তারেক রহমানের রাজনৈতিক সংলাপে বসতে রাজি জামায়াত, চায় ১১ দলীয় ঐক্যের অংশগ্রহণ ◈ ৩০০ ফুট সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ডাকাতি নয়, আসলে কী ঘটেছিল ভিডিও নিয়ে ডিএমপির ব্যাখ্যা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ১০:১০ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক : এগিয়ে থেকেও জয় ধরা দিল না আর্সেনালের। প্রথমার্ধে দাপুটে ফুটবলে প্রতিপক্ষকে চাপে রেখে ভিক্তর ইয়োকেরেশের গোলে এগিয়ে গিয়েছিল গানাররা। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় বরুশিয়া ডর্টমুন্ড। শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া চেষ্টা করেও সফল হয়নি কোনো দল। এমিরেটস স্টেডিয়ামে তাই রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ের শেষটা হলো ১-১ গোলের ড্রয়ে।

মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। তারই পুরস্কার মেলে দশম মিনিটে। ননি মাদুয়েকের পাস ধরে কিছুটা এগিয়ে দূর থেকে দুর্দান্ত বাঁকানো শটে বল জালে পাঠান ইয়োকেরেশ।

পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে ক্রিস্তস জলিসের শট ফিরিয়ে দেন ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেল। ফিরতি বলে মাদুয়েকের সামনে সুযোগ এলেও কাজে লাগাতে পারেননি তিনি। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ডর্টমুন্ডও। কিন্তু কেপা আরিসাবালাগার দৃঢ়তায় গোল পায়নি জার্মান ক্লাবটি।

বিরতির পর অবশ্য পাল্টে যায় ম্যাচের চিত্র। আক্রমণের ধার বাড়িয়ে ৫৫তম মিনিটেই সমতা ফেরায় ডর্টমুন্ড। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে আর্সেনালের ডিফেন্ডার গাব্রিয়েলকে কাটিয়ে গোল করেন মাক্সিমিলিয়ান বাইয়া।

Advertisement

এরপর দুই দলই গোলের সুযোগ তৈরি করে। ৬৮তম মিনিটে জোব বেলিংহ্যাম বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে ৭৫তম মিনিটে মার্টিন ওদেগোরের ক্রসে হেড করে আর্সেনালকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন ইয়োকেরেশ। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর প্রচেষ্টা।

শেষ দিকে দ্বিতীয় গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর্সেনাল। ওদেগোরের ফ্রি-কিক থেকে পিয়েরো ইনকাপিয়ে বল বাড়িয়ে দেন গোলমুখে। সেখানে সেরহু গিরাসির গায়ে লেগে বল প্রথমে পোস্টে আঘাত করে। অবিশ্বাস্যভাবে ফিরতি বল আবার গিরাসির গায়ে লেগে দ্বিতীয়বার পোস্টে বাধা পায়। ফলে অল্পের জন্য গোলবঞ্চিত হয় স্বাগতিকেরা।

পুরো ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল রেখে ৩০টি শট নেয় আর্সেনাল, যার চারটি ছিল লক্ষ্যে। ডর্টমুন্ডের ১৩ শটের চারটিও লক্ষ্যে ছিল। তবে শেষ পর্যন্ত আর কেউ ব্যবধান গড়তে পারেনি।

এই ড্রয়ে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আর্সেনাল। তিন জয়, এক ড্র ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ডর্টমুন্ড।

  • সর্বশেষ