শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় প্রায় ১০ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা, বাংলাদেশিরা আবেদন করবেন যেভাবে

বিভিন্ন পেশায়  প্রায় ১০ লাখ কর্মীর প্রয়োজন অস্ট্রেলিয়ার। দেশটির বিভিন্ন খাতে শ্রমিক সংকটের কারণে তৈরি হয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ। এই চাহিদা পূরণে বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের কর্মীদের জন্যও দেশটির শ্রমবাজারে প্রবেশের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি প্রয়োজন সরকারি উদ্যোগ ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ।

আগামী পাঁচ বছরে অস্ট্রেলিয়ায় প্রায় ৯ লাখ ৬১ হাজার কর্মসংস্থান বাড়ার পূর্বাভাস দিয়েছে দেশটির সরকারি সংস্থা Jobs and Skills Australia। স্বাস্থ্যসেবা, নির্মাণ, শিক্ষা ও পেশাগত সেবাসহ বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। এতে দক্ষ বিদেশি কর্মীদের জন্যও সম্ভাবনা তৈরি হচ্ছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অস্ট্রেলিয়ায় মূলত দক্ষ কর্মীর চাহিদা বেশি। বিশেষ করে নার্স, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, কৃষি খাতের কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর জন্য সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশের কর্মীরা প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারলে এই শ্রমবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।

শ্রমিক সংকট মোকাবিলায় গত সেপ্টেম্বর মাসে স্থায়ী অভিবাসীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া সরকার। চলতি অর্থবছরে দেশটিতে স্থায়ী অভিবাসীর বার্ষিক কোটা ৩৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার করা হয়েছে। এর আগে বছরে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার স্থায়ী অভিবাসী নেওয়ার সুযোগ ছিল।

Advertisement

ক্যানবেরায় ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারের জবস অ্যান্ড স্কিলস সামিটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল বলেন, শ্রমিক সংকটের কারণে অস্ট্রেলিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে নার্স, প্রকৌশলী ও কৃষি খাতের কর্মীদের নিয়োগের মাধ্যমে সংকট মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। 

ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। তিনি বলেন, অস্ট্রেলিয়ার অগ্রাধিকার সবসময় দেশটির নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা। কিন্তু করোনাভাইরাসের প্রভাব এতটাই ব্যাপক ছিল যে, অন্য সব সম্ভাবনা কাজে লাগানোর পরও স্বল্প মেয়াদে দেশটিতে হাজার হাজার কর্মীর ঘাটতি থেকে যাবে।

দক্ষ কর্মী পাঠাতে বাংলাদেশের উদ্যোগ প্রয়োজন : অস্ট্রেলিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে সরকারের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক ড. আবুল হাসনাত মিল্টন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় কর্মীর সংকটকে কাজে লাগাতে বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়া উচিত। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ব্যবস্থা করতে পারে।

তিনি জানান, আগে বাংলাদেশ থেকে এক বছরের কর্মভিসায় অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ ছিল। তবে অনেকেই মেয়াদ শেষে দেশে ফিরে না আসায় পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সরকার এ সুযোগ বন্ধ করে দেয়।

ফিলিপাইনের উদাহরণ টেনে তিনি বলেন, দেশটিতে নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়ার মান অনুযায়ী কর্মীদের দক্ষতা যাচাইয়ের কেন্দ্র রয়েছে। বাংলাদেশেও এ ধরনের দক্ষতা যাচাই কেন্দ্র প্রতিষ্ঠা করা গেলে কর্মীদের যোগ্যতা যাচাই এবং অস্ট্রেলিয়ার শ্রমবাজারে প্রবেশ সহজ হবে।

বাংলাদেশ থেকে আবেদন করার প্রধানত তিনটি পথ রয়েছে:

*. নিয়োগকর্তার মাধ্যমে: অস্ট্রেলিয়ার কোনো প্রতিষ্ঠান চাকরির প্রস্তাব দিলে স্পনসরশিপের মাধ্যমে আবেদন।
*. দক্ষ অভিবাসন: নির্দিষ্ট পেশা, পয়েন্ট, ইংরেজি দক্ষতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে আবেদন।
*. রাজ্য বা আঞ্চলিক মনোনয়ন: অস্ট্রেলিয়ার কোনো রাজ্য বা অঞ্চল মনোনয়ন দিলে আবেদন।

১. দক্ষ অভিবাসন ভিসায় আবেদনের নিয়ম
এই পদ্ধতিতে সাধারণত ১৮৯, ১৯০ ও ৪৯১ নম্বর ভিসার মাধ্যমে আবেদন করা যায়।

ধাপে ধাপে প্রক্রিয়া:

 . প্রথমে অস্ট্রেলিয়ার সরকারি পেশার তালিকায় নিজের পেশা আছে কি না যাচাই করতে হবে।

 . নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা ও কাজের দক্ষতার মূল্যায়ন (Skills Assessment) করাতে হবে।

 . IELTS বা স্বীকৃত ইংরেজি পরীক্ষার মাধ্যমে ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।

 . SkillSelect-এ Expression of Interest (EOI) জমা দিতে হবে।

 . বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও ইংরেজি দক্ষতার ভিত্তিতে পয়েন্ট নির্ধারিত হবে। এই ভিসাগুলোর জন্য সাধারণ ন্যূনতম পয়েন্ট ৬৫। তবে ৬৫ পয়েন্ট পেলেই ভিসা নিশ্চিত নয়।

 . আমন্ত্রণ (Invitation) পেলে ৬০ দিনের মধ্যে অনলাইনে ভিসার আবেদন জমা দিতে হবে।

সূত্র: অস্ট্রেলিয়ার SkillSelect আবেদন নির্দেশিকা।

২. চাকরির মাধ্যমে আবেদন (ভিসা ৪৮২)
বাংলাদেশি কর্মীদের জন্য নিয়োগকর্তার স্পনসরশিপের মাধ্যমে যাওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ পথ।

আবেদনের নিয়ম:

 . অস্ট্রেলিয়ার কোনো অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে।

 . নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগের জন্য মনোনয়ন (Nomination) দিতে হবে।

 . প্রয়োজনীয় যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও ইংরেজি দক্ষতার শর্ত পূরণ করতে হবে।

 . নিয়োগকর্তার মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারী ImmiAccount-এর মাধ্যমে ভিসার আবেদন করবেন।

এই ভিসায় সর্বোচ্চ চার বছর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকা যায়। তবে ভিসার শর্ত ও মেয়াদ প্রযোজ্য হবে।

সূত্র: Skills in Demand Visa (Subclass 482)।

৩. কোন কোন কাগজপত্র লাগতে পারে?
- বৈধ পাসপোর্ট
- শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট
- কাজের অভিজ্ঞতার সনদ
- হালনাগাদ সিভি (CV)
- IELTS বা স্বীকৃত ইংরেজি পরীক্ষার ফল
- Skills Assessment সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- চাকরির অফার ও নিয়োগকর্তার স্পনসরশিপ (৪৮২ ভিসার ক্ষেত্রে)
- পুলিশ ক্লিয়ারেন্স ও স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র (চাওয়া হলে)

সূত্র : নিউস ২৪ 

  • সর্বশেষ