শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীশংকৈলে আ,লীগের ১১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, বাদী বলছেন ‘আমি জানি না’

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলা নিয়ে দেখা দিয়েছে রহস্য। মামলার বাদী নিজেই বলছেন, তিনি এ মামলা সম্পর্কে কিছু জানেন না।

বাদী পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম। মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করা হলে তিনি মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন।

গত ২২ নভেম্বর ঠাকুরগাঁও আদালতে দাখিল করা এক হলফনামায় মাহাবুব আলম অভিযোগ করেন, মামলার আগের দিন তাঁকে থানায় ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পরে সেই কাগজই এজাহার হিসেবে ব্যবহার করা হয়।

তিনি বলেন, তাঁর সামনে কোনো নাশকতার ঘটনা ঘটেনি। তাঁকে বাদী বানিয়ে ফাঁসানো হয়েছে। আসামিরা জামিন পেলে তাঁর কোনো আপত্তি নেই।

Advertisement

গত ২১ নভেম্বর দায়ের করা ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দীনসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর পুলিশ পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক রঞ্জু ও ছাত্রলীগ কর্মী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

এজাহার পর্যালোচনা করে দেখা যায়, নাম উল্লেখ করা আসামিদের কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না। কাজের কারণে তাঁরা দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। তাঁদের মধ্যে রয়েছেন পৌর ছাত্রলীগের সভাপতি তামিম হোসেন, ছাত্রলীগ নেতা কামরুল হায়দার মিঠু, আল মুহিদ মাহী, জিমি ইসলাম ও আব্দুল হাকিম।

এ ছাড়া আসামি রাশেদ কবির গত ৮ নভেম্বর থেকেই কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

তবে বাদীর অভিযোগ অস্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারী। তিনি বলেন, বাদী নিজেই থানায় এসে এজাহার দিয়েছেন। এর ভিডিও ফুটেজও রয়েছে। এখন বাদী মামলা প্রত্যাহার করতে চাইলে বা মামলা চালাতে না চাইলে সেটি তাঁর বিষয়।

এদিকে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ পুলিশের বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ তুলেছেন। তিনি বলেন, শান্তিপ্রিয় এই এলাকার পরিবেশ অশান্ত করতে দেওয়া হবে না।

  • সর্বশেষ