শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে অস্ত্র ও গুলিসহ চাচা-ভাতিজা আটক

​মিজান লিটন : চাঁদপুরে অস্ত্র ও গুলিসহ চাচা ও ভাতিজাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের করইশ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত হোসেন ওরফে সানি (২১) এবং তার চাচা জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭)।

​পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শহরে টহল দিচ্ছিল। এ সময় শহরের কোরালিয়া এলাকা একটি চেকপোস্ট বসিয়ে আরাফাত হোসেন সানিকে আটক করা হয়।

​পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে একটি অস্ত্রের ছবি ও তথ্য পায় পুলিশ। সেই সূত্র ধরে কচুয়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা বলে ধারণা করা তার চাচা নাহিদ হোসেনকে আটক করতে সক্ষম হয় চাঁদপুর সদর মডেল থানার পুলিশের একটি চৌকস দল।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল অভিযান চালিয়ে প্রথমে সানিকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কচুয়া থেকে নাহিদকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ