শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশসহ তদন্তের আওতায় থাকা বিভিন্ন অর্থনীতির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এ প্রস্তাব করেছে।

ইউএসটিআরের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও চর্চা বন্ধে যথাযথ পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আমদানি করা সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হবে। তবে নির্দিষ্ট কিছু পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে। বিদ্যমান ৩০১ ধারার শুল্ক বাদ দিয়ে এ অতিরিক্ত শুল্কের হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবে বাংলাদেশের ওপর আগে থেকে কার্যকর থাকা অন্যান্য ৩০১ ধারার শুল্ক এবং ২৩২ ধারার আওতায় আরোপিত শুল্কও বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গে চলমান আলোচনা এবং দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে থাকা বিভিন্ন অঙ্গীকারও এ প্রস্তাব তৈরিতে গুরুত্ব পেয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে উল্লিখিত নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড, নীতি ও চর্চা মোকাবেলায় বাংলাদেশের দেওয়া প্রতিশ্রুতিও বিবেচনায় রেখেছে ইউএসটিআর।

যদিও প্রস্তাবটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে জনসাধারণের মতামত গ্রহণের পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়।

  • সর্বশেষ