শিরোনাম
◈ পাসপোর্টের শক্তিতে বিশ্বে ১৯২তম বাংলাদেশ ◈ উত্তরের প্রাণ তিস্তাসহ ১৩ নদী এখন মরা খাল ◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈভবের ট্রিপল সেঞ্চুরি দেখা এখন সময়ের অপেক্ষা, বল‌লেন কোচ

স্পোর্টস ডেস্ক : ৫২ বলে ২০৪ রান! লিস্ট ‘এ’ ক্রিকেটে এমন অবিশ্বাস্য ইনিংস খেলে রেকর্ডবই ওলটপালট করে দিয়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক রেকর্ড গড়ে ভারতীয় ক্রিকেটে বিস্ময়ের নাম হয়ে উঠেছেন তরুণ এই ক্রিকেটার।

এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বৈভব। ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি, ১৫০ ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ভারতীয় এই তরুণ। এমন কীর্তির পর স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে তার সামর্থ্য ও ভবিষ্যৎ।

বৈভবের ট্রিপল সেঞ্চুরি করার সম্ভাবনা দেখছেন তার কোচ মণীশ ওঝা। এ নিয়ে তিনি বলেন, আমি সত্যিই বিশ্বাস করি, বৈভব একদিন ট্রিপল সেঞ্চুরি করবে। ওর ব্যাটিং একই সঙ্গে আগ্রাসী ও আকর্ষণীয়। ও যদি ১৪-১৫ ওভারেই ম্যাচ জিতিয়ে দিতে পারে, তাহলে ভাবুন ৫০ ওভার ব্যাট করলে কী করতে পারত?

বৈভবের রেকর্ড ভাঙা যে সহজ হবে না, সেটিও মনে করিয়ে দিয়েছেন মণীশ। এই মুহূর্তে বৈভবের রেকর্ড ভাঙার মতো ক্রিকেটার আর কেউ নেই। এমনকি রেকর্ড ভাঙতে ক্রিস গেইলের মতো ব্যাটারকেও ফিরে আসতে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। মণীশ বলেন, “বৈভবের রেকর্ড একমাত্র বৈভবই ভাঙতে পারবে। তবে ও কখনো রেকর্ড বা ব্যক্তিগত সাফল্যের জন্য খেলে না। ও শুধু বল দেখে আর খেলে। বৈভব শুধু একটা জিনিসই বোঝে, জায়গায় বল পেলে মারো।”

Advertisement

তবে এমন বিধ্বংসী ইনিংসের পেছনে রয়েছে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্পও। আগের দুই ম্যাচে রান না পেয়ে কোচকে ফোন করেছিলেন বৈভব। তখন তাকে ধৈর্য ধরার পরামর্শ দেন মণীশ। তিনি বলেন, “আমি ওকে বলি, জীবনে এ রকম উত্থান-পতন আসবে। শচীন টেন্ডুলকারকে দেখো। তিনিও তো বহুবার ব্যর্থ হয়েছেন। সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়রাও ভুল করেন।

এদিকে বৈভবকে ভারতের জাতীয় দলে নিয়মিত সুযোগ না দেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন তার কোচ। বিশেষ করে টি-টোয়েন্টি দলে তাকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে কোচ গৌতম গম্ভীরের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

এ প্রসঙ্গে মণীশ বলেন, “বেঞ্চে বসে থাকলে তো এ রকম ইনিংস খেলতে পারত না। একজন খেলোয়াড় মাঠে নেমে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়ে সমস্যা কাটিয়ে উঠতে শিখবে। বেঞ্চে বসে কেউ বড় হয় না। ভারত ভালো খেলছে, স্বীকার করি। কিন্তু বৈভব যদি একটা ভালো ইনিংস খেলে, তাহলে পরের ম্যাচে সুযোগ পাওয়া উচিত। ও কোনোভাবেই বদলি খেলোয়াড় নয়।

মাত্র ১৪ বছর বয়সেই বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড। কোচের বিশ্বাস, এই পথচলা কেবল শুরু। সামনে আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পেলে হয়তো ট্রিপল সেঞ্চুরির মতো অবিশ্বাস্য কীর্তিও দেখা যেতে পারে তার ব্যাটে।

  • সর্বশেষ