শিরোনাম
◈ বায়ার্ন মিউনিখ‌কে হারিয়ে লিঁলের চমক  ◈ লিভারপু‌লের দাপু‌টে জয় ◈ ৯ মিনিটের ঝড়ে বার্সেলোনার বড় জয় ◈ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার! ◈ পাসপোর্টের শক্তিতে বিশ্বে ১৯২তম বাংলাদেশ ◈ উত্তরের প্রাণ তিস্তাসহ ১৩ নদী এখন মরা খাল ◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৭ সালে পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে ইতালি সরকার। দেশটির কৃষি, পর্যটন, পরিবহন, শিল্প ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ তৈরি হবে বাংলাদেশিদের জন্যও। তবে কাজের অনুমতি পেতে প্রথমে ইতালির বৈধ নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে হবে।

ইতালির ‘ফ্লো ডিক্রি’র আওতায় আগামী তিন বছরে বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। এর অংশ হিসেবে ২০২৭ সালে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার কোটা নির্ধারণ করেছে দেশটির সরকার।

নির্ধারিত কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনিয়োজিত কর্মী নিয়োগ দেওয়া হবে।

২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য অনলাইন আবেদনপত্রের প্রাথমিক তথ্য পূরণ কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর ২০২৬ থেকে। এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। তবে এ পর্যায়ে বিদেশি কর্মীরা নয়, বরং ইতালির নিয়োগকর্তারাই আবেদন করবেন।

Advertisement

যেসব খাতে আবেদন নেওয়া হবে

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালে বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের আবেদন জমা নেওয়া হবে কয়েকটি ধাপে।

  • ১২ জানুয়ারি ২০২৭: কৃষি খাতে মৌসুমি কর্মী,
  • ৯ ফেব্রুয়ারি ২০২৭: পর্যটন খাতে মৌসুমি কর্মী
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৭: বিভিন্ন খাতে অমৌসুমি কর্মী
  • ১৮ ফেব্রুয়ারি ২০২৭: পারিবারিক পরিচর্যা খাতের কর্মী

বাংলাদেশিরা যেভাবে পাবেন কাজের সুযোগ

ইতালির ফ্লো ডিক্রি অনুযায়ী, বিদেশি কর্মীরা সরাসরি কাজের অনুমতির আবেদন করতে পারেন না। প্রথমে ইতালিতে থাকা কোনো বৈধ নিয়োগকর্তাকে কর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে।

নিয়োগকর্তা ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে কর্মী ও চাকরিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে কাজের অনুমতিপত্রের আবেদন করবেন। এই অনুমতিপত্রকে বলা হয় ‘নুল্লা ওস্তা’।

আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট কর্মী নিজ দেশ থেকে ইতালির দূতাবাস বা নির্ধারিত ভিসা প্রক্রিয়ার মাধ্যমে কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

অর্থাৎ, বাংলাদেশ থেকে ইতালিতে কাজ করতে আগ্রহীদের প্রথমেই বৈধ নিয়োগকর্তা খুঁজে চাকরির প্রস্তাব নিশ্চিত করতে হবে। এরপর নিয়োগকর্তার মাধ্যমে কাজের অনুমতিপত্রের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

দক্ষতা ও ইতালীয় ভাষা জানলে বাড়বে সুযোগ

ইতালিতে কাজের সুযোগ পেতে কারিগরি দক্ষতা এবং ইতালীয় ভাষার জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কৃষি, পর্যটন, পরিবহন, শিল্প ও পরিচর্যা খাতে কাজের ধরন অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিচ্ছেন অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশেও এ বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। ঢাকার বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (বিকেটিটিসি) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অর্থায়নে কয়েকটি ট্রেডে ইতালীয় ভাষা ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইতালিতে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করলেও সবার ভিসা নিশ্চিত নয়। নির্ধারিত কোটা, নিয়োগকর্তার বৈধ আবেদন, কাজের অনুমতিপত্র এবং ভিসার অন্যান্য শর্ত পূরণের ওপর ইতালি যাওয়ার সুযোগ নির্ভর করবে।

তাই ইতালিতে কাজ করতে আগ্রহীদের দালাল বা মধ্যস্বত্বভোগীর প্রলোভনে না পড়ে বৈধ নিয়োগকর্তা, চাকরির প্রস্তাব এবং সরকারি প্রক্রিয়া যাচাই করে এগোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ