শিরোনাম
◈ বায়ার্ন মিউনিখ‌কে হারিয়ে লিঁলের চমক  ◈ লিভারপু‌লের দাপু‌টে জয় ◈ ৯ মিনিটের ঝড়ে বার্সেলোনার বড় জয় ◈ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার! ◈ পাসপোর্টের শক্তিতে বিশ্বে ১৯২তম বাংলাদেশ ◈ উত্তরের প্রাণ তিস্তাসহ ১৩ নদী এখন মরা খাল ◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১১:১১ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে রাজধানীর ধানমণ্ডি থেকে আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার দিবাগত রাত একটার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

দিবাগত রাত ২:৩০ মিনিটে মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। থানায় তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন উপস্থিত থেকে তাদের জিজ্ঞাসাবাদ করছে।

আরও আটক হয়েছেন বরখাস্ত হওয়া ২০তম বিসিএসের মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

ধানমণ্ডি থেকে শাখাওয়াত মুনকে আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় ফেসবুকে সরাসরি সম্প্রচারে আসেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের শাখাওয়াত মুনকে আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতে দেখা যায়।

জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে চাকরিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন।

  • সর্বশেষ