শিরোনাম
◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত?

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর, সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গতকাল বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার সই করা চিঠিটি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে।

‘ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন সংক্রান্ত ওই চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়।

Advertisement

চিঠিতে আরও উল্লেখ করা হয়, মন্ত্রিসভার আলোচনার পরিপ্রেক্ষিতে ১৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে গত ১৬ নভেম্বর একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।

চিঠিতে আগামী ১৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে এবং বিষয়টিকে 'অতীব জরুরি' হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রস্তুতির অগ্রগতি ও ১৬ ডিসেম্বরের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গতকাল বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই নতুন সচিবালয়ে অফিস করার লক্ষ্যে আমরা শিগগির কাজ শুরু করতে যাচ্ছি।'

উল্লেখ্য, রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে ৮টির অবস্থাই বেশ নাজুক বলে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। এগুলোর অধিকাংশই ১৯৬০-এর দশকে নির্মিত। জরাজীর্ণ এসব ভবন ভেঙে নতুন করে নির্মাণের বিষয়টি সামনে এলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় সরকার।

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রখ্যাত স্থপতি লুই আই কানের স্থাপত্য ঐতিহ্য বজায় রেখে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রায় ৩০ থেকে ৩৩ লাখ বর্গফুট আয়তনের নতুন সচিবালয় কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ১২ থেকে ১৪ তলাবিশিষ্ট একাধিক ভবন, বেজমেন্ট এবং কয়েক হাজার গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হতে পারে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা।

আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের সরকারি সিদ্ধান্ত ঘিরে শুরু থেকেই তীব্র আপত্তি জানিয়ে আসছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, জমিটি মূলত বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণা ও সম্প্রসারণের জন্য নির্ধারিত ছিল, যা দীর্ঘদিন বাণিজ্য মেলার জন্য ব্যবহৃত হলেও এখন স্থায়ীভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে।

এ দাবিতে অক্টোবর ও নভেম্বরে তারা একাধিকবার সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন ও আপত্তি সত্ত্বেও সরকার প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্তে অনড় রয়েছে।

সরকারের নীতিনির্ধারকদের মতে, আবদুল গনি রোডের বর্তমান সচিবালয়ের ভবনগুলো অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এবং প্রশাসনিক কাজের গতিশীলতা ও যানজট নিরসনে আধুনিক ও নিরাপদ সচিবালয় কমপ্লেক্স গড়ে তোলা অপরিহার্য।

  • সর্বশেষ