শিরোনাম
◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ভূমি অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথিপত্র

তপু সরকার হারুন, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালঝিকান্দা ইউনিয়নের তিনআনী বাজারে অবস্থিত রাজগঞ্জ ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথিপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে রাজগঞ্জ ভূমি অফিসে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই অফিসের একটি কক্ষের আলমারি ও কক্ষে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা এবং কী কারণে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মালঝিকান্দা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনুর রশীদ অভিযোগ করে বলেন, সারা দেশের মতো রাজগঞ্জ ভূমি অফিসেও ভোররাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতারা নাশকতা চালিয়ে আগুন দিয়েছে। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

Advertisement

ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য ফারুক হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতের আঁধারে এ ধরনের ন্যক্কারজনক কাজ করছে। এটি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পনার অংশ বলে আমরা মনে করি।

ঝিনাইগাতী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই একটি কক্ষের আলমারিতে থাকা এবং কক্ষের অন্যান্য কাগজপত্র পুড়ে যায়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে কিছু বিআরএস বই অক্ষত রয়েছে। সেগুলো হেফাজতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ