শিরোনাম
◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৪:৩১ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ

ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি দেশের খোলা বাজারেও বেড়েছে ডলারের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতি ডলারের বিনিময় মূল্য ১৩০ টাকা ছাড়িয়েছে। গত দু'দিন ধরে ডলার বিক্রি হচ্ছে ১৩০টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে। যদিও মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের আজকের দর নির্ধারিত আছে ১২৯ টাকা ৫০ পয়সা।

রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকেই ১৩০ টাকা ৫০ পয়সার নিচে কোথাও নগদ ডলার মিলছে না। গত মঙ্গলবার ছিল ১৩০ টাকার নিচে। দুই সপ্তাহ আগেও খোলা বাজারে প্রতি ডলার ১২৮ টাকার আশপাশে কেনাবেচা হয়েছিল।

খোলাবাজারের পাশাপাশি বেড়েছে ব্যাংকেও বেড়েছে ডলারের দর। ব্যাংকগুলো এখন ১২৫ থেকে ১২৬ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্সের ডলার কিনছে। আর আমদানিতে ডলার বিক্রি করছে ১২৫টাকা ৩০ পয়সা পর্যন্ত দরে।

সংশ্লিষ্টরা জানান, জ্বালানি আমদানিতে খরচ অনেক বেড়েছে। বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত গতি না থাকায় বাজারে বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশগামী যাত্রীদের যাতায়াত কমে যাওয়ায় নগদ ডলারের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা জানান, ব্যাংকগুলোতে গিয়ে আশানুরুপ নগদ ডলার না পাওয়ায় গ্রাহকরা খোলা বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে হঠাৎ করেই চাহিদা বেড়ে যাওয়ায় দামের ওপর চাপ তৈরি হয়েছে।

  • সর্বশেষ