শিরোনাম
◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে ◈ অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের ◈ জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,৯০৯ কোটি টাকা ◈ আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত ◈ প্রথমবার বাণিজ্যিকভাবে উর্বর ডিম রপ্তানি করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার ◈ শেখ হাসিনার ফেরা, ইউনূসের সফর ঘিরে গুজব; ফখরুদ্দীন-মোজাম্মেলকে ঘিরেও আলোচনা ◈ বায়ার্ন মিউনিখ‌কে হারিয়ে লিঁলের চমক 

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে

কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাকে বিজেপিতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুর সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন প্রণবের ছেলে ও  কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায়। তার পালটা দাবি, সেই সময় শুভেন্দু এতটাই জুনিয়র পর্যায়ের নেতা ছিলেন যে তাকে রাজনৈতিক পরামর্শ দেওয়ার মতো পরিস্থিতিই তৈরি হয়নি।

সম্প্রতি একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রণব মুখোপাধ্যায় তাকে বিজেপিতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তার এই মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা।

বুধবার এ বিষয়ে মুখ খোলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি বলেন, শুভেন্দুর এই দাবি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। কারণ, সেই সময় শুভেন্দু এতটাই জুনিয়র নেতা ছিলেন যে তাকে এ ধরনের রাজনৈতিক পরামর্শ দেওয়ার প্রশ্নই ওঠে না।

অভিজিতের এই মন্তব্যের পর প্রণব মুখোপাধ্যায়কে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

শুভেন্দুর দাবি খারিজ করার পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের বিরুদ্ধে তাদের পারিবারিক দুর্গাপুজোর ঐতিহ্য নষ্ট করার অভিযোগও তুলেছেন অভিজিৎ।

তার অভিযোগ, এ বছর বীরভূমের মিরাটিতে তাদের পারিবারিক দুর্গাপুজোর দীর্ঘদিনের রীতি পালন করা সম্ভব হয়নি। কাঁদরে পর্যাপ্ত জল না থাকায় প্রায় ১৩০ বছরের পুরোনো ঐতিহ্য অনুযায়ী কলাবৌ স্নান ও প্রতিমা বিসর্জন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা।

এ জন্য রাজ্যের সেচ দফতরের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন প্রণব-পুত্র। তার দাবি, সেচ দফতরের গাফিলতির কারণেই কাঁদরে জল পাওয়া যায়নি। ফলে দীর্ঘদিনের পারিবারিক ও ধর্মীয় ঐতিহ্য রক্ষা করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা সময়ে আলোচনা হয়েছে।

  • সর্বশেষ