শিরোনাম
◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে ◈ অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের ◈ জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,৯০৯ কোটি টাকা ◈ আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত ◈ প্রথমবার বাণিজ্যিকভাবে উর্বর ডিম রপ্তানি করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার ◈ শেখ হাসিনার ফেরা, ইউনূসের সফর ঘিরে গুজব; ফখরুদ্দীন-মোজাম্মেলকে ঘিরেও আলোচনা ◈ বায়ার্ন মিউনিখ‌কে হারিয়ে লিঁলের চমক  ◈ লিভারপু‌লের দাপু‌টে জয়

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২৭ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের

কিং মুভি মুক্তির আগে নতুন করে আলোচনায় বলিউড বাদশা শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, অনন্ত আম্বানি নাকি তাকে চুপ থাকতে বলেছিলেন।

সেই দাবিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করেছেন অভিনেতার আইনজীবী। এর মধ্যে সেই কনটেন্ট ক্রিয়েটরকে গত ২৩ নভেম্বর আইনি নোটিশ পাঠান শাহরুখ খান।

শাহরুখের সেই ভিডিওটি সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানের। সেখানে সদ্‌গুরুর সঙ্গে কথা বলতে দেখা যায় অনন্তকে। পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ। ভিডিওতে দেখা যায়, নিজেদের কথোপকথনের মাঝে অনন্ত নিজের ঠোঁটের কাছে আঙুল তুলে শাহরুখকে কিছু বলতে চাইছেন।

সেই অঙ্গভঙ্গিকেই অনেকে অভিনেতাকে চুপ থাকতে বলার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন। ভিডিওটি ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।

তবে ওই ভিডিওকে কেন্দ্র করেই একটি রিল তৈরি করেন কন্টেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মা। রিলে অনন্তের আচরণ নিয়ে মন্তব্য করা হয়। সেই রিলের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিলেন শাহরুখ।

বলিউড বাদশার আইনজীবীর দাবি, ভিডিওতে করা অভিযোগের কোনও নির্ভরযোগ্য ভিত্তি নেই। এ ধরনের বক্তব্য অভিনেতার সম্মান, ভাবমূর্তি এবং মর্যাদার ক্ষতি করতে পারে। অবিলম্বে বিতর্কিত রিলটি মুছে ফেলতে বলা হয়েছে নোটিশে। অন্যথায় আইনি পথে হাঁটা হবে বলেও জানানো হয়েছে।

  • সর্বশেষ