শিরোনাম
◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত?

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ

দেশজুড়ে আবারও সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আগামী ২৯ ও ৩০ নভেম্বর দলটির ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নাশকতার তৈরি করা হচ্ছে। বিশেষ করে অন্তত ১০টি জেলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে পুলিশ নিষিদ্ধ সংগঠনকে কোনো কর্মসূচি করতে না দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সহিংসতার ঝুঁকির তালিকায় থাকা ১০ জেলার নাম পাওয়া গেছে। জেলাগুলো হচ্ছে—গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, ফরিদপুর, বাগেরহাট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও নেত্রকোনা।

গোয়েন্দা তথ্য বলছে, গোপালগঞ্জের মতো পরিস্থিতি তৈরি করে এসব এলাকার প্রশাসনিক কার্যক্রম অচল করে দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। তবে পুলিশ সদর দপ্তর বলছে, নিষিদ্ধ সংগঠনকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না।

এদিকে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Advertisement

সামগ্রিক বিষয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা। তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এরই মধ্যে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এর আগে ১৯ নভেম্বর অনলাইনে সারা দেশে কথিত লকডাউনের ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এর রেশ না কাটতেই আগামী ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৮ নভেম্বর দুপুরের পর থেকে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা করছে পুলিশ। যানবাহন ও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনাও অগ্নিসংযোগের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সারা দেশে সহিংসতা তৈরির পাশাপাশি রাজধানীতেও নিজেদের শক্তির জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর অংশ হিসেবে ৩০ নভেম্বর রাজধানীকে কার্যত অবরুদ্ধ করে ফেলার চেষ্টা করতে পারে দলটির নেতাকর্মীরা।

গোপালগঞ্জের মতো পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অন্তত ১০টি জেলা এবং কয়েকটি জেলার নির্দিষ্ট এলাকায় সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এসব এলাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হতে পারে। এর বাইরে দেশের অন্যান্য স্থানেও অস্থিরতা তৈরির মাধ্যমে নিজেদের অবস্থানের জানান দেওয়ার পরিকল্পনা করছেন কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, সহিংসতার ঝুঁকিতে থাকা এলাকা হিসেবে গোপালগঞ্জের পর মাদারীপুর, শরীয়তপুর ও নড়াইলের নাম এসেছে। নড়াইলে সরকারি স্থাপনা এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ হতে পারে। ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও সালথা এলাকায়ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বাগেরহাট, বরিশাল ও যশোরে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। চট্টগ্রাম, নেত্রকোনায়ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা হতে পারে।

অন্তত কয়েকটি জেলায় সর্বাত্মক লকডাউন কার্যকর করে অচলাবস্থা তৈরির লক্ষ্যে ভারতে পলাতক নেতাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রাখছে দেশে থাকা নেতাকর্মীরা। ভার্চুয়াল বিভিন্ন বৈঠকে ভোলা, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর ও মানিকগঞ্জের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ভোলায় শাওন, গাজীপুর ও টাঙ্গাইলে ছোট মনির, জামালপুরে মির্জা আজম এবং মানিকগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির সাংগঠনিক অবস্থান তুলনামূলক দুর্বল, এমন জেলাগুলোতে সুযোগ কাজে লাগিয়ে গোপালগঞ্জের মতো পরিস্থিতি তৈরির পরিকল্পনা রয়েছে।

নিরাপত্তা বাহিনী সূত্র বলছে, ২৯ ও ৩০ নভেম্বরের কথিত কর্মসূচি ঘিরে ঝুঁকির মুখে পড়তে পারেন পুলিশ সদস্যরা। কেননা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা থানা-পুলিশকে তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপ সৃষ্টি করে প্রশাসনিক অচলাবস্থা তৈরি করতে চায় আওয়ামী লীগ।

সূত্র : এশিয়া পোস্ট 

  • সর্বশেষ