শিরোনাম
◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের ◈ এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন ◈ আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি ◈ মাও' মন্ত‌ব্যে ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের, চীনে হোর্ডিং থেকে সরছে ছবি ◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ১০:১০ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর হ্যাটট্রিক, আল নাসর জিত‌লো ৫-৩ গো‌লে 

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত পাফরম কর‌লেন ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো। তার দাপ‌টেই কোনঠাসা প্রতিপক্ষ। এদিন জ‌য়ের পর ভক্তদের ভোটে ‘বেস্ট অব অল টাইম’ (বিওএটি) ব্যালন ডি’অর পুরস্কার জয়ের আনন্দ মাঠে উদ্‌যাপন করলেন রোনালদো।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি প্রো লিগে আল খোলুদের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ মহাতারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৫-৩ গোলের জয় পেয়েছে আল নাসর।

এই হ্যাটট্রিকের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫। অর্থাৎ ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ১৫ গোল প্রয়োজন ৪১ বছর বয়সী এই তারকার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ছন্দে ছিলেন রোনালদো। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনটি গোল করেন তিনি। ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে জালের দেখা পান পর্তুগিজ ফরোয়ার্ড। এটি তার পেশাদার ক্যারিয়ারের ৬৮তম হ্যাটট্রিক।

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক এই তারকা দীর্ঘদিন ধরেই ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে খেলছেন। বয়স ৪১ হলেও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। ঐতিহাসিক সেই অর্জনের পথে এখন শেষ ১৫ গোলের অপেক্ষা।

এদিকে আল খোলুদের বিপক্ষে এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসর। দলটির বর্তমান পয়েন্ট ২৮।

  • সর্বশেষ