শিরোনাম
◈ এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন ◈ আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি ◈ মাও' মন্ত‌ব্যে ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের, চীনে হোর্ডিং থেকে সরছে ছবি ◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:১০ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বিমান সংস্থা রায়ানএয়ারের কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন ৪৮ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান সঙ্গকারা। বিমান সংস্থার কর্মীদের আচরণে বিস্ময় প্রকাশ করে তিনি লেখেন, তাঁর ও পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, দেওয়া হয়েছে হুমকিও। কোনো যাত্রীর সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে কী কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা বিস্তারিত জানাননি সঙ্গকারা। এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছেন কি না, সেটিও স্পষ্ট করেননি তিনি। ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা রায়ানএয়ারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সঙ্গকারার অভিযোগের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার আরেক সাবেক ক্রিকেটার সঞ্জীব বীরবরণ। বিদেশ থেকে ফেরার পথে বিমানবন্দরে একাধিকবার হেনস্থার শিকার হওয়ার কথা জানিয়েছেন তিনি। এ ধরনের অভিজ্ঞতার ক্ষেত্রে বর্ণবৈষম্যের অভিযোগও তুলেছেন সঞ্জীব।

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান সঙ্গকারা দেশের হয়ে ১৩৪টি টেস্ট, ৪০৪টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে তাঁর রান ১২ হাজার ৪০০, ওয়ানডেতে ১৪ হাজার ২৩৪। ২০০৭ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার রানার্সআপ দলের সদস্য ছিলেন তিনি। খেলেছেন আইপিএলেও, পরে দায়িত্ব পালন করেছেন রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে।

  • সর্বশেষ