শিরোনাম
◈ এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন ◈ আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি ◈ মাও' মন্ত‌ব্যে ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের, চীনে হোর্ডিং থেকে সরছে ছবি ◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাও' মন্ত‌ব্যে ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের, চীনে হোর্ডিং থেকে সরছে ছবি

‌স্পোর্টস ডেস্ক : মাও জেদংকে ‘একনায়ক’ বলার জেরে বিপাকে কিলিয়ান এমবাপে। মন্তব্যের জন্য ক্ষমা চেয়েও বিতর্ক থেকে রেহাই পাচ্ছেন না ফরাসি তারকা। একের পর এক বিজ্ঞাপনী চুক্তি হারানোর পর এবার চীনে হোর্ডিং থেকেও সরিয়ে ফেলা হচ্ছে তাঁর ছবি। এমনকি এমবাপের ক্লাব রিয়াল মাদ্রিদকেও এই বিতর্কের দায় নিতে বলেছে বেইজিং।

বিতর্কের সূত্রপাত একটি সাক্ষাৎকারে। চিনের সাবেক নেতা মাও জেদংকে নিয়ে তৈরি একটি মিমের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর নাম মনে করতে পারেননি এমবাপে। একপর্যায়ে তাঁকে চিনের একজন ‘একনায়ক’ হিসেবে উল্লেখ করেন ফরাসি অধিনায়ক। তাঁর এই মন্তব্য ঘিরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে চিনে।

মাও জেদংকে নিয়ে এমন মন্তব্যকে চিনের জাতীয় স্বার্থের প্রতি অসম্মান হিসেবে দেখছেন দেশটির অনেক নাগরিক। এর জেরে অন্তত তিনটি পণ্যের বিজ্ঞাপনী চুক্তি হারিয়েছেন এমবাপে। পরে নিঃশর্ত ক্ষমা চাইলেও পরিস্থিতি শান্ত হয়নি। এমবাপের উপস্থিতির কারণে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচের সম্প্রচারও বন্ধ করে দেয় চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিতর্কে জড়িয়ে পড়ে রিয়াল মাদ্রিদও। এমবাপের মন্তব্যের দায় ক্লাবকেও নিতে হবে বলে জানায় বেইজিং। পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চেয়ে বিবৃতি দেয় স্প্যানিশ ক্লাবটি। সেই ক্ষমাপ্রার্থনায় আপাতত সন্তুষ্ট চিনা গণমাধ্যম।

তবে তাতেও অনিশ্চয়তা কাটেনি। চিনে রিয়ালের ম্যাচ সম্প্রচার আবার শুরু হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। দেশটির গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। এর মধ্যেই চিনের বিভিন্ন হোর্ডিং থেকে এমবাপের ছবি সরিয়ে ফেলার খবর সামনে এসেছে। সব মিলিয়ে মাঠের বাইরের বিতর্কে বড় ধাক্কা খাচ্ছেন ফরাসি তারকা।

  • সর্বশেষ