শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

স্পোর্টস ডেস্ক : শুরুতে হোঁচট, এরপর দারুণ প্রত্যাবর্তন। প্রথম সেট হেরে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের রিকার্ভ পুরুষ দল। ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সাফল্যের মুকুট পরেছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি।

বৃহস্পতিবার ইরাকের সুলাইমানিয়ায় ফাইনালে প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। তাতে ২-০ সেট পয়েন্টে এগিয়ে যায় কাজাখস্তান। তবে চাপ সামলে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান বাংলাদেশের আর্চাররা। ৫৫-৫৪ পয়েন্টে সেট জিতে সমতায় ফেরে দল।

তৃতীয় সেটে আরও আত্মবিশ্বাসী বাংলাদেশ। ৫৫-৫২ পয়েন্টে সেটটি জিতে এগিয়ে যান আলিফ-সাগর-রাফিরা। চতুর্থ সেটে দুই দলের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ৫২-৫১ পয়েন্টে সেট জিতে ৬-২ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার কাজাখস্তানকে হারিয়ে রিকার্ভ পুরুষ বিভাগে সোনার পদক জিতলেন দেশের তিন আর্চার।

এশিয়া কাপের চলতি আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে বুধবার কম্পাউন্ড নারী দল সোনা জিতেছিল। বৃহস্পতিবারও সোনার লড়াইয়ে নামার কথা রয়েছে বাংলাদেশের দুই বিভাগের আর্চারদের। রিকার্ভ নারী বিভাগে সায়মা সালাহ উদ্দিন এবং কম্পাউন্ড নারী বিভাগে বন্যা আক্তারের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।

  • সর্বশেষ