শিরোনাম
◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক ◈ তাহসিফ সুরির সুরতহাল প্রতিবেদন: শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ‌ডেস্ক: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত ছন্দে বাংলাদেশ। শেষ আটের লড়াইয়ে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে দলটি। জোড়া গোল করেছেন পাভেল হাসান। অন্য দুটি গোল মোহাম্মদ বায়েজিদ ও শিবাক কুমার মালির।

বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে ই-টায়ারের কোয়ার্টার-ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। নবম মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। প্রথমার্ধে আর গোল না হলেও বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি তারা।

দ্বিতীয়ার্ধে পাভেল হাসানের জোড়া গোলে বড় জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। তাঁর দুই গোলের মাঝে ব্যবধান বাড়ান শিবাক কুমার মালি। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দল।

এই জয়ে টুর্নামেন্টে আট ম্যাচে চতুর্থ জয় পেল বাংলাদেশ। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে শুরু করা দলটি পরের ম্যাচে পর্তুগালের কাছে হারে ৩-১ গোলে। এরপর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ ড্র এবং বুরুন্ডির কাছে ২-০ গোলে হারের পর ফিজিকে ৩-১ গোলে হারায় তারা।

নকআউট পর্বে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ বত্রিশের লড়াইয়ে সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে দল। শেষ ষোলোতে সিঙ্গাপুরের বিপক্ষেও নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ। এবার মন্টেনেগ্রোকে উড়িয়ে দিয়ে নিশ্চিত করল সেমিফাইনাল।

  • সর্বশেষ