শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার আগের দিন (২৭ অক্টোবর) সন্ধ্যার পর জুনিয়র বন্ধু শাহরিয়ার দ্বীপের সঙ্গে বাসা থেকে বের হন। এই সময় কি হয়েছিল জানিয়েছেন দ্বীপ। 

তাহসিফ সৌরির সঙ্গে ২৭ অক্টোবর বাসা থেকে বেরিয়ে মোটরসাইকেল মেরামত, ওয়ার্কশপে যাওয়া; এমনকি রাতের খাবারও খেয়েছিলেন বন্ধুস্থানীয় তরুণ আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ। রাতের খাবার শেষে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় আলাদা হয়ে যান তারা। এরপর বাসায় ফিরে তাহসিফকে ফোন দিলেও তার মোবাইল বন্ধ পান বলে জানিয়েছেন দ্বীপ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মোবাইল ফোনে এসব দাবি করেন দ্বীপ। তিনি বলেন, তাহসিফের সঙ্গে তার পরিচয় প্রায় ছয় বছরের। তাহসিফ তার খুব কাছের বড় ভাই ছিলেন।

দ্বীপ জানান, তাহসিফের মোটরসাইকেলটি নষ্ট হয়ে গিয়েছিল। সেটি চালু হচ্ছিল না। এ বিষয়ে তার কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন তাহসিফ। পরে তিনি তাহসিফের বাসায় যান। দুজনে প্রায় ১০ থেকে ২০ মিনিট চেষ্টা করে মোটরসাইকেলটি চালু করেন। এরপর একটি ওয়ার্কশপে নিয়ে প্রয়োজনীয় মেরামত ও তেল পরিবর্তন করেন।

Advertisement

মোটরসাইকেলের কাজ শেষ হওয়ার পর দ্বীপকে রাতের খাবারের আমন্ত্রণ জানান তাহসিফ। পরে উত্তরার রুআপ শপিং কমপ্লেক্সের ‘কুকরুক্কু’ রেস্তোরাঁয় একসঙ্গে খাওয়া-দাওয়া করেন তারা।

দ্বীপ বলেন, রাতের খাবার শেষে দুজন আলাদা মোটরসাইকেলে করে একসঙ্গে বের হন। উত্তরার হাউস বিল্ডিং এলাকায় এসে তিনি ইউটার্ন নিয়ে একদিকে চলে যান, আর তাহসিফ অন্যদিকে চলে যান। রাত ১২টার দিকে তাদের আলাদা হওয়ার কথা জানান তিনি।

তাহসিফ কোথায় যাবেন, তা তাকে স্পষ্ট করে জানাননি বলে দাবি করেন দ্বীপ। তিনি বলেন, তাহসিফ তার বয়সে বড় হওয়ায় সাধারণত কোথায় যাচ্ছেন, তা সরাসরি জিজ্ঞাসা করতেন না।

দ্বীপ জানান, বাসায় পৌঁছানোর পর তাহসিফকে ফোন করে নিজের পৌঁছানোর খবর দিতে চেয়েছিলেন। তখন তার ফোন বন্ধ পান। রেস্তোরাঁয় তাহসিফ তার পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ দিচ্ছিলেন। এ কারণে ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে বলে ধারণা করেছিলেন তিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবার ফোন করেন। তখনও ফোন বন্ধ পান।

তাহসিফের সঙ্গে শেষ দেখা হওয়ার সময় তার আচরণে অস্বাভাবিক কিছু দেখেছিলেন কি না, জানতে চাইলে দ্বীপ বলেন, এমন কিছু তার চোখে পড়েনি। রাতের খাবারের সময় তাহসিফের এক বন্ধু ফোন করেছিলেন বলে মনে পড়ে তার। তবে কথাবার্তা ছিল স্বাভাবিক।

তাহসিফের নিখোঁজ হওয়ার ঘটনায় কাউকে সন্দেহ করেন কি না, জানতে চাইলে দ্বীপ বলেন, এখন পর্যন্ত কাউকে সন্দেহ করার মতো অবকাশ তার নেই। তাহসিফের সঙ্গে তার কথাবার্তা স্বাভাবিক ছিল। পরিচয়ের পর থেকে এমন কোনো কথোপকথন হয়নি, যা থেকে কোনো দুর্ঘটনার আশঙ্কা করতে পেরেছিলেন তিনি।

দ্বীপ বলেন, ‘বাকি ১০ জন যেমন রহস্যের মধ্যে আছে, আমিও একদম একই রহস্যের মধ্যে আছি।’

তাহসিফের পরিবারের পক্ষ থেকে দ্বীপ তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে যে কথা বলা হয়েছে, সে বিষয়ে দ্বীপ জানান, তারা একসঙ্গে বের হয়ে রাতের খাবার খেয়েছিলেন। মোটরসাইকেল মেরামতের জন্যই মূলত তাদের দেখা হয়েছিল।

তাহসিফের সঙ্গে নিরাপত্তাকর্মী সরবরাহের ব্যবসার সম্পর্ক ছিল বলেও জানান দ্বীপ। এ ব্যবসা নিয়ে পরিচিতদের মধ্যে ব্যক্তিগত মনোমালিন্য থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি তেমন বড় কিছু ছিল না।

তাহসিফের পরিবারের সদস্যদের সঙ্গে তার পরিচয় ছিল। তাহসিফ মাঝেমধ্যে তাকে বলতেন, তিনি না থাকলে যেন তার ছোট ভাইকে দেখে রাখেন। তবে কেন এমন কথা বলতেন, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি দ্বীপ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে তাহসিফের একটি ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে দ্বীপ বলেন, বিষয়টি তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। এ নিয়ে তাহসিফের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি।

দ্বীপ জানান, তিনি সম্প্রতি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেছেন। তাহসিফের মরদেহ ময়নাতদন্ত শেষে মর্গ থেকে নেওয়ার সময় তিনি সেখানে গিয়েছিলেন। এরপর থেকে পরিবারের উদ্বেগের কথা বিবেচনা করে আর বাইরে বের হননি।

  • সর্বশেষ