শিরোনাম
◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক ◈ তাহসিফ সুরির সুরতহাল প্রতিবেদন: শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল ◈ জাপান ৪ দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের

‌স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অর জয়ের স্বীকৃতি পেলেন হ্যারি কেইন। বুধবার জার্মান কাপের ম্যাচে মাঠে নামার আগে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়েরা দুই পাশে দাঁড়িয়ে ইংলিশ স্ট্রাইকারকে সম্মান জানান। সমর্থকদের অভিবাদনের জবাব দিয়ে হাত নাড়েন কেইন। পরে তাঁকে ছাড়াই দ্বিতীয় স্তরের ক্লাব মাকডেবুর্গকে ৬-১ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন।

ম্যাচে খেলেননি কেইন। তবে তাঁর অনুপস্থিতি বুঝতে দেননি সতীর্থরা। বায়ার্নের হয়ে জোড়া গোল করেন মাইকেল ওলিসে। একটি করে গোল করেন ইসমায়েল সাইবারি, আলফনসো ডেভিস, নাথানিয়েল ব্রাউন ও ডেভিড দাইবার।

গত সোমবার ফ্রান্স ফুটবলের আয়োজনে ব্যালন ডি’অর জিতেছেন কেইন। কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন তিনি। ২৫ বছরের মধ্যে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন বায়ার্নের এই স্ট্রাইকার।

বায়ার্নের ইতিহাসেও কেইনের এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। ক্লাবটির চতুর্থ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন তিনি। এর আগে পুরস্কারটি পেয়েছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার ও কার্ল-হেইঞ্জ রুমেনিগে। সর্বশেষ ১৯৮১ সালে এই সম্মাননা জিতেছিলেন রুমেনিগে।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৩ গোল করেন কেইন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতে বায়ার্ন। বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে ছয় গোল করেন তিনি। তবে দলটির বিশ্বকাপ অভিযান শেষ হয় তৃতীয় স্থানে থেকে।

  • সর্বশেষ