শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম, ফাঁকা পড়ে আছে অধিকাংশ কেন্দ্র

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১২টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েনি।

সরেজমিনে সদরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, বাঁশের বেড়া দিয়ে তৈরি করা ভোটার লাইনে মানুষ নেই, বেঞ্চে বসে অলস সময় পার করছেন পুলিশ ও আনসার সদস্যরা। কোথাও কোথাও ভোটকেন্দ্রের মাঠে কুকুর শুয়ে ঘুমাচ্ছে — এমন চিত্রও দেখা গেছে।

ভোটকেন্দ্রে দায়িত্বরত এক প্রিজাইডিং অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেন, "সকাল থেকে ভোটার আসার হার খুবই কম। ৪ ঘণ্টায় ১০-১২ শতাংশ ভোট পড়েছে।"

স্থানীয় ভোটাররা বলছেন, কয়েক মাস আগেই জাতীয় নির্বাচন হয়েছে, আবার একটি আসনের জন্য উপনির্বাচন — তাই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কম। এছাড়া ধান কাটার মৌসুম ও বৈরী আবহাওয়াকেও কারণ হিসেবে দেখছেন অনেকে।

Advertisement

রুহিয়া থেকে আসা এক ভোটার বলেন, "একটা আসনের ভোট নিয়ে মানুষের মাথাব্যথা নেই। তারপরও ভোট দিতে এসেছি নাগরিক দায়িত্ব থেকে।"

তবে ব্যতিক্রম চিত্রও আছে। দৌলতপুর সোলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয় (৪৮ নং কেন্দ্র) সহ ২-১টি কেন্দ্রে সংখ্যালঘু নারী ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৫ লাখেরও বেশি। সুষ্ঠু ভোটের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

  • সর্বশেষ