শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পৃথক অপরাধে আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত আবুল বাশারসহ কয়েকজন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নাসীর মিয়া, বিলাল মিয়া, গিয়াস মিয়া ও দুলাল মিয়া। মামলার সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত বিলাল মিয়া নিহত শাবানা বেগমের সৎ ভাই।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের আপন ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেন।

Advertisement

মামলার অন্যান্য অপরাধের ধারায় মহিবুর রহমান অমৃতকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভুক্তভোগী মায়া বেগমকে গুরুতর জখম করার অপরাধে দণ্ডবিধির ৩২৬ ধারায় তাঁকে এ সাজা দেওয়া হয়।

অন্যদিকে, সেলিনা বেগমকে আঘাত করার অপরাধে জয়নাল মিয়াকে দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত আবুল বাশার এবং আলী ইসলাম, হাসি বেগম, জাভেদ ও নাজমীন বেগমসহ অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে।

রায় সম্পর্কে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মাতিন চৌধুরী বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। মৌলভীবাজারে এ ধরনের মামলা দ্রুততার সঙ্গে ধারাবাহিকভাবে নিষ্পত্তি হচ্ছে, যা ন্যায়বিচারের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।

  • সর্বশেষ