শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনানী সমুদ্রে গোসলে নামা পর্যটকের মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রে গোসলে নেমে স্রোতে ভেসে যাওয়া শান্ত (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত শান্ত ঢাকার খিলগাঁও থানার ৯ নম্বর ওয়ার্ডের গোরান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

সৈকতে দায়িত্ব পালনরত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে একটি মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী ইনানী সৈকতে গোসলে নামেন। এ সময় সাগরের স্রোতে তারা ভেসে যায়। পরে তাদের মধ্যে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও শান্ত নিখোঁজ ছিল।

Advertisement

তিনি আরও জানান, খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা বেলা সাড়ে ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করে।

ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ বলেন, এ বিষয়ে অবগত হয়েছি। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২১ অক্টোবর কক্সবাজারের হিমছড়ির পেঁচার দ্বীপ সমুদ্রসৈকত থেকে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

  • সর্বশেষ