শিরোনাম
◈ ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, এমপি আব্দুল আজিজের বিষয়ে কেন্দ্রে যাচ্ছে নাটোর বিএনপির সুপারিশ ◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান, সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের সত্যতা নেই: টোকিও ◈ বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বিষাক্ত ইনজেকশনের মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই নারী ◈ সৌদিগামী ও ফেরত ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ◈ ৯ দিন পর ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক সড়কের অবরোধ ◈ ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয় ◈ অনৈতিক সুবিধা গ্রহণের অ‌ভি‌যো‌গে খুলনা রেঞ্জে একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ◈ মিরপুর টেস্ট, ও‌য়েস্ট ইন্ডি‌জের বিরু‌দ্ধে হারের শঙ্কায় বাংলাদেশ ◈ ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, পারমাণবিক অস্ত্র না পাওয়ার নিশ্চয়তা চান ট্রাম্প

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপের দলে সু‌যোগ পে‌লেন শেবাগ-দ্রাবিড়পুত্র 

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সেই দলে জায়গা পেয়েছেন ভারতের সাবেক দুই তারকা বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলে আর্যবীর শেবাগ ও অনভয় দ্রাবিড়। দলটির অধিনায়কত্ব করবেন লক্ষ রাইচান্দানি। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন যশবর্ধন চৌহান।

আগামী ৪ থেকে ১৪ নভেম্বর ওমানের মাসকাটে হবে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে।

টুর্নামেন্টে ভালো প্রস্তুতি নিয়েই যাচ্ছে ভারত। সম্প্রতি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার দিনের সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে তারা। ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারত। এর আগে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের চার দিনের সিরিজ ১-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অধিনায়ক রাইচান্দানি। তিন ইনিংসে তাঁর সংগ্রহ ২৫০ রান। প্রথম ম্যাচেই খেলেছিলেন ২৪০ রানের দুর্দান্ত ইনিংস। অন্যদিকে ওয়ানডে সিরিজে ভারতের সেরা ব্যাটসম্যান ছিলেন সহ-অধিনায়ক চৌহান। দুই ইনিংসে ১৭৬ রান করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা।

Advertisement

শেবাগপুত্র আর্যবীরও ওয়ানডে সিরিজে ভালো করেছেন। তিন ম্যাচে তাঁর রান—২৮, ৪৭ ও ৩৪। দ্রাবিড়পুত্র অনভয় দলের প্রথম পছন্দের উইকেটকিপার। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দুই ওয়ানডেতে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৮ ও ৯ রান। এর আগে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজের শেষ দিকে ৬৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

দলের অন্য ক্রিকেটারদের মধ্যেও সাম্প্রতিক সিরিজগুলোতে ভালো করার নজির রয়েছে। টপ অর্ডার ব্যাটসম্যান কুশাগ্র ওঝা ও মানাল চৌহান এবং ডানহাতি মিডিয়াম পেসার মোহিত উলভা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ১০ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ বলে ৯২ রান করেছিলেন উলভা।

ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল: লক্ষ রাইচান্দানি (অধিনায়ক), আর্যবীর শেবাগ, ভিকে ভিনীত, যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড় (উইকেটকিপার), রজত বাঘেল (উইকেটকিপার), ভি যশবীর, আরিয়ান সাভসানি, মোহিত উলভা, কাব্য প্যাটেল, শাভিন বিনোদ ও ঈশান সুদ।

  • সর্বশেষ