শিরোনাম
◈ ঢাকায় সাফ ফুটব‌লে অংশ নি‌তে দ্বিতীয় সারির দল ঘোষণা কর‌লো ভারত ◈ এইচএসসিতে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী, এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা মাসখানেকের মধ্যে ◈ এইচএসসি-সমমানের ফলে বড় ধস, কোন বোর্ডে পাশের হার কত? ◈ এবার এইচএসসি পরীক্ষায় ১৩৯ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাশ ◈ আলিমে পরীক্ষায় পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ◈ নতুন বেতনকাঠামো: কাল বর্ধিত বেতন ও ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, বাদ পড়বেন অনেকে ◈ এবার এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি ◈ ইসলামের দৃষ্টিতে হ্যালোইন উৎসব: কেন মুসলিমদের জন্য নিষিদ্ধ? ◈ ভারতের কাছে হেরে সেমিফাইনালেই শেষ বাংলাদেশের স্বপ্ন ◈ অবশেষে মামলা করলেন তাহসিফ সাউরিকের বাবা, আসামি অজ্ঞাতনামারা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০১:২১ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০১:২১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ঢাকায় সাফ ফুটব‌লে অংশ নি‌তে দ্বিতীয় সারির দল ঘোষণা কর‌লো ভারত

স্পোর্টস ডেস্ক:  সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে ভারত। ২৮ সদস্যের এই দলে অভিজ্ঞদের মধ্যে রয়েছেন লিস্টন কোলাসো ও ব্রিসন ফার্নান্দেজ। তবে মূল দলের বেশির ভাগ ফুটবলারকে বিশ্রাম দিয়ে তরুণদের নিয়েই ঢাকায় আসছে দক্ষিণ এশিয়ার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়নরা। দলের কোচের দায়িত্বে থাকবেন ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মুসা।

আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১১ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে খেলবে তারা।

সাফের জন্য অপেক্ষাকৃত তরুণ দল পাঠানোর পেছনে রয়েছে ভারতের আন্তর্জাতিক সূচি। আগামী ১১ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় জাতীয় দল। ওই দুই ম্যাচে মূল দল নিয়ে দায়িত্ব পালন করবেন কোচ খালিদ জামিল। ফলে সাফে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে নওশাদ মুসাকে।

মুসার সহকারী হিসেবে থাকবেন অনূর্ধ্ব-১৫ দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেজ। সম্প্রতি আজারবাইজানে ফিফা অনূর্ধ্ব-১৫ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ফেস্টিভ্যালে ভারতের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৮ সদস্যের দলের ১৮ জন ফুটবলার আগামী ৩ নভেম্বর কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বাকি ১০ জন পরবর্তী সময়ে দলের সঙ্গে যোগ দেবেন।

ভারত দল

গোলরক্ষক: আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ ও প্রিয়াংশ দুবে।

ডিফেন্ডার: আব্দুল রাবিহ, বিজয় ভার্ঘেস, চিঙ্গলেনসানা সিং কনশাম, হমিংথানমাভি রালতে, খায়মিনথাং লুংডিম, মুহাম্মদ উবাইস, নাথান রদ্রিগেজ, রন্নি খারবুডন ও সন্দীপ মান্ডি।

মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, এডিসন সিং থোকচোম, ব্রিসন ফার্নান্দেজ, এবিনদাস ইয়েসুদাসন, ফারুক চৌধুরি, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, পিএন নওফাল, রিকি জন শাবং ও সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: ইরফান ইয়াদাভ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি ও সুহাইল আহমেদ ভাট।