শিরোনাম
◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও) ◈ তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ, বললেন ‘আমি ফুললি স্ট্রং’ ◈ ১১ দলের লংমার্চে যাননি নাহিদ, জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির? ◈ ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ৭ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে ১ ◈ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকার বেশি নয়, অতিরিক্ত নিলেই কঠোর ব্যবস্থা ◈ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকায় সাফ ফুটব‌লে অংশ নি‌তে দ্বিতীয় সারির দল ঘোষণা কর‌লো ভারত

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলী পৌর শহরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ঘর পুড়ে ছাই!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান ঘর পুড়ে ছাই!

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের সরকারী কলেজ সংলগ্ন সদর রোডে অবস্থিত বাহার লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শিরা আমতলী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে জন্য কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম  হলেও ততক্ষণে আশেপাশে থাকা ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

Advertisement

অগ্নিকাণ্ডে বাহার লাইব্রেরি ছাড়াও মিলনের গার্মেন্টস, নুরুল আমিনের কসমেটিস এর দোকান ও সুখরঞ্জন শীলের একটি সেলুন পুড়ে ছাই হয়ে গেছে।

বাহার লাইব্রেরির মালিক মোঃ খলিলুর রহমান বলেন, আমি দোকান খুলে পাশের একটি দোকানে চা পান করতে গিয়ে দেখতে পাই আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বলছে। কিভাবে আগুনের সূত্রপাত হলো বুঝতে পারতেছি না। আমার সব শেষ হয়ে গেছে।

কসমেটিস বিক্রেতা নুরুল আমিন বলেন, আগুনের সংবাদ পেয়ে এসে দেখি আমার দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শি জসিম উদ্দিন বলেন, হঠাৎ করে একটি লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ মাহবুব হোসেন বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনি বলা সম্ভব না।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সরকারী সহায়তা প্রদান করা হবে।

  • সর্বশেষ