শিরোনাম
◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মিরপুর-১০ অবরোধ, যান চলাচল ব্যাহত ◈ কুমিল্লায় অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার ◈ ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, বা‌র্সেলোনা ম‌্যাচ জিত‌লো ৬-১এ  ◈ হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী? ◈ ইন্টার মিলা‌নের অপরাজিত যাত্রা থামাল এসি মিলান ◈ রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেফতার ◈ বর্ষসেরা পুরস্কারে ফুটবলের ছোঁয়া আনছে আইসিসি ◈ লেবাননে সামরিক অবস্থান শক্তিশালী করতে পাহাড় কেটে নতুন সড়ক নির্মাণ করছে ইসরায়েলি বাহিনী ◈ ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা ভাঙার দায়ে পাকিস্তানি আইনজীবী দম্পতির ১০ বছরের কারাদণ্ড ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ ফের সড়কে শ্রমিকরা, গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর কুমিল্লায় ‘এসবিএস’ গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১টায় উপজেলার উনাইসার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হলেন- হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), কুমিল্লার বরুড়া উপজেলার এগারো গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার ফারবাইন মসজিদবাড়ি এলাকার মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭)। তারা সবাই কুমিল্লা সদর দক্ষিণ উনাইসার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
 
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে আসার পর একাধিক দল কাজ শুরু করে। পরে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তারা নিজেরাই একটি সংগঠন তৈরি করে এর নাম দিয়েছে এসবিএস।’

  • সর্বশেষ