স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হেরে বড়সড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ কঠিন করে তুলেছে টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে সিলেট টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর টেস্টে মাথায় আঘাত পাওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেছেন মুমিনুল হক। তার পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন অমিত হাসান। এছাড়া প্রথম টেস্টের স্কোয়াডের সবাই আছেন দলে।
চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেনি মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তারপরও সিলেট টেস্টের স্কোয়াডে আছেন উইকেট কিপার এই ব্যাটার। আগামী ৫ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।