শিরোনাম
◈ কুমিল্লায় অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার ◈ ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, বা‌র্সেলোনা ম‌্যাচ জিত‌লো ৬-১এ  ◈ হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী? ◈ ইন্টার মিলা‌নের অপরাজিত যাত্রা থামাল এসি মিলান ◈ রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেফতার ◈ বর্ষসেরা পুরস্কারে ফুটবলের ছোঁয়া আনছে আইসিসি ◈ লেবাননে সামরিক অবস্থান শক্তিশালী করতে পাহাড় কেটে নতুন সড়ক নির্মাণ করছে ইসরায়েলি বাহিনী ◈ ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা ভাঙার দায়ে পাকিস্তানি আইনজীবী দম্পতির ১০ বছরের কারাদণ্ড ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ ফের সড়কে শ্রমিকরা, গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি ◈ সিলেট টেস্টের জন‌্য বাংলা‌দেশ দল ঘোষণা বি‌সি‌বির 

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা ভাঙার দায়ে পাকিস্তানি আইনজীবী দম্পতির ১০ বছরের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তাব্যবস্থা ভাঙার অভিযোগে পাকিস্তানের দুই আইনজীবীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দণ্ডিত দুজন হলেন মানবাধিকারকর্মী ইমান জইনাব মাজ়ারি-হাজ়ির ও তাঁর স্বামী হাদি আলি চাত্তা।

২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরের সময় ইসলামাবাদে নিরাপত্তাবেষ্টনী ভাঙার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। আদালতের রায়ে বলা হয়েছে, তাঁদের এমন কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অতিথি দলের ক্রিকেটাররা।

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রায় ঘোষণার সময় বিচারক তাহির আব্বাস সিপরা জানান, ইংল্যান্ড দলের নিরাপত্তা ভাঙার পেছনে অভিযুক্তদের উদ্দেশ্য ছিল আতঙ্ক ছড়ানো। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে পাকিস্তানের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।

তবে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ইমান ও হাদি। তাঁদের দাবি, মানবাধিকার নিয়ে কাজ করার কারণেই রাজনৈতিকভাবে তাঁদের হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে শাস্তি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁদের।

২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ড দলের নিরাপত্তায় বসানো ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টার অভিযোগে প্রথম আটক করা হয়েছিল এই দম্পতিকে। পরে ২০২৬ সালের জানুয়ারিতে অন্য একটি অভিযোগে তাঁদের আবারও আটক করা হয়। দুই মামলার বিচার শেষে এবার তাঁদের ১০ বছরের কারাদণ্ড দিলেন আদালত।

  • সর্বশেষ