শিরোনাম
◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মিরপুর-১০ অবরোধ, যান চলাচল ব্যাহত ◈ কুমিল্লায় অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার ◈ ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, বা‌র্সেলোনা ম‌্যাচ জিত‌লো ৬-১এ  ◈ হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী? ◈ ইন্টার মিলা‌নের অপরাজিত যাত্রা থামাল এসি মিলান ◈ রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেফতার ◈ বর্ষসেরা পুরস্কারে ফুটবলের ছোঁয়া আনছে আইসিসি ◈ লেবাননে সামরিক অবস্থান শক্তিশালী করতে পাহাড় কেটে নতুন সড়ক নির্মাণ করছে ইসরায়েলি বাহিনী ◈ ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা ভাঙার দায়ে পাকিস্তানি আইনজীবী দম্পতির ১০ বছরের কারাদণ্ড ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ ফের সড়কে শ্রমিকরা, গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইন্টার মিলা‌নের অপরাজিত যাত্রা থামাল এসি মিলান

‌স্পোর্টস ডেস্ক: মৌসুমের প্রথম হার। সেটিও নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে। সান সিরোয় শুরু থেকেই ইন্টার মিলানকে চাপে রেখে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে মিলান। এই জয়ে সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষ চারে ফিরেছে তারা।

শনিবার রাতে সান সিরোয় ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় এসি মিলান। ডিয়েগো মোরেরার ক্রসে হেডে জাল খুঁজে নেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিক। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়া হাবিও। মোরেরার পাস পেয়ে ডি-বক্স থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

২২ মিনিটে আলেস্সান্দ্রো বাস্তোনির গোলে ব্যবধান কমায় ইন্টার। কাছ থেকে হেডে বল জালে পাঠান ইতালিয়ান ডিফেন্ডার। তবে প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আবার বাড়ায় মিলান। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি কিকে নিজের নাম স্কোরশিটে লেখান মোরেরা।

দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল ইন্টার। ৫৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে মোট ১৯টি শট নেয় তারা, যার আটটি ছিল লক্ষ্যে। অন্যদিকে সাত শটের চারটি লক্ষ্যে রেখে তিনবার জালের দেখা পায় মিলান। শেষ পর্যন্ত ব্যবধান আর কমাতে পারেনি ইন্টার।

এই জয়ে ইন্টারের বিপক্ষে সাম্প্রতিক আধিপত্যও ধরে রাখল মিলান। নগরপ্রতিদ্বন্দ্বীদের কাছে আগের তিন ম্যাচেও হেরেছিল ইন্টার। সব মিলিয়ে মিলানের বিপক্ষে টানা সাত ম্যাচে জয়হীন দলটি এবার পেল আরেকটি হতাশার হার।

১০ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে লাৎসিও। ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রোমা। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে এসি মিলান।

  • সর্বশেষ