শিরোনাম
◈ কাপ্তাই জাতীয় উদ্যানে ৮৭ প্রজাতির প্রজাপতি শনাক্ত, গবেষণায় উঠে এলো ১০৩ পোষক উদ্ভিদের গুরুত্ব ◈ ভারতীয়দের গোমূত্র পান নিয়ে উ'প'হা'স ইসরায়েলি পণ্ডিতের! (ভিডিও) ◈ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে দুই পুলিশ বক্সে আগুন, মহাসড়ক অবরোধ ◈ বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান ◈ ম্যান সিটিকে হারিয়ে কারাবাও কাপের হারের প্রতিশোধ ব্রাইটনের ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মিরপুর-১০ অবরোধ, যান চলাচল ব্যাহত ◈ কুমিল্লায় অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার ◈ ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, বা‌র্সেলোনা ম‌্যাচ জিত‌লো ৬-১এ  ◈ হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী? ◈ ইন্টার মিলা‌নের অপরাজিত যাত্রা থামাল এসি মিলান

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মিরপুর-১০ অবরোধ, যান চলাচল ব্যাহত

মিরপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে মিরপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাকশ্রমিকেরা এসে মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবারও একই দাবিতে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।

এ দিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, নতুন মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ