শিরোনাম
◈ কুমিল্লায় অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার ◈ ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, বা‌র্সেলোনা ম‌্যাচ জিত‌লো ৬-১এ  ◈ হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী? ◈ ইন্টার মিলা‌নের অপরাজিত যাত্রা থামাল এসি মিলান ◈ রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেফতার ◈ বর্ষসেরা পুরস্কারে ফুটবলের ছোঁয়া আনছে আইসিসি ◈ লেবাননে সামরিক অবস্থান শক্তিশালী করতে পাহাড় কেটে নতুন সড়ক নির্মাণ করছে ইসরায়েলি বাহিনী ◈ ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা ভাঙার দায়ে পাকিস্তানি আইনজীবী দম্পতির ১০ বছরের কারাদণ্ড ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ ফের সড়কে শ্রমিকরা, গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি ◈ সিলেট টেস্টের জন‌্য বাংলা‌দেশ দল ঘোষণা বি‌সি‌বির 

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ ফের সড়কে শ্রমিকরা, গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানী ঢাকা ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও মহাসড়কের দিকে আসতে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।

তিনি জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবেন।

Advertisement

এদিকে একই দাবিতে রোববার সকাল ৯টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে গোলচত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাক শ্রমিকরা আজও সড়ক অবরোধ করেছেন। বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা।

এর আগে গত বৃহস্পতিবার ও শনিবারও প্রায় পাঁচ ঘণ্টা করে মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। শনিবার অবরোধ শেষে বিভিন্ন গার্মেন্টস কারখানা ও শপিং মলে ভাঙচুরের ঘটনাও ঘটে।