শিরোনাম
◈ সমান সুযোগ ছাড়া ভারতকে বিদ্যুৎ করিডর দেবে না বাংলাদেশ ◈ নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল তেল আবিব ◈ তিন মাসে বিএসএফের গুলিতে নিহত ৪ বাংলাদেশি ◈ ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী সংসদ অধিবেশনেই আইন পাস, থাকছে আরও যেসব সুবিধা ◈ শুধু কাঞ্চনজঙ্ঘা নয় পঞ্চগড় থেকে এবার দেখা গেল এভারেস্ট ও মাকালু, ক্যামেরায় বিরল দৃশ্য ধারণ (ভিডিও) ◈ ভারতীয় ভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের শ্রমবাজার, পিছিয়ে বাংলাদেশ ◈ সাতক্ষীরায় লংমার্চফেরত জামায়াত-শিবিরের বাস খাদে, নিহত ১, আহত অন্তত ২০ ◈ খিলক্ষেতের বাড়িতে ডিজে পার্টির ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির ◈ ছেলেপুলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তবে ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে, কমবে না: শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ◈ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্কের অভিযোগে এএসপি কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসর

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ০৯:০৬ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ১১ দলের লংমার্চ, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: শফিকুর রহমান

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ শনিবার রাত ৯টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে পৌঁছেছে। এ সময় ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান। পরে কালীগঞ্জের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দেন শফিকুর রহমান।

বক্তব্যে শফিকুর রহমান বলেন, আপনারা সবাই জানেন, আমরা কেন রাস্তায় নেমেছি। এই দাবি আমাদের দলের নয়, এ দাবি জনগণের। জনগণের দাবি নিয়েই আমরা রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নামতে চাইনি। কিন্তু সরকার আপনাদের অপমানিত করেছে।

তিনি বলেন, আমরা কথা দিচ্ছি, আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। আমরা আপনাদের সঙ্গে আছি। এই একটি দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে যাবে।

গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে জামায়াতের আমির বলেন, গণভোট বাস্তবায়ন হলে দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যায় থাকবে না। সরকার দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি আদায়ে প্রয়োজনে এক দফার আন্দোলনের ডাক দেওয়া হবে।

Advertisement

আন্দোলনের বিষয়ে তিনি আরও বলেন, আন্দোলনের যখন ডাক আসবে, কথা দিচ্ছি, আমরা জনগণের সঙ্গে প্রতারণা করব না।

১১ দলীয় ঐক্যজোটের এ লংমার্চ কর্মসূচি ঘিরে কালীগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে জোটের নেতারা সরকারের প্রতি দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

জোটের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন বিষয়। এসব দাবি আদায়ে ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্যজোট।

এর আগে লংমার্চের অগ্রভাগে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কালীগঞ্জের প্রধান বাসস্ট্যান্ডে বক্তব্য দেন। এ সময় তিনি হাদি হত্যার বিচার দাবি করেন।

এ ছাড়া জামায়াত নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্যে দেশ পরিচালনায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, চাটুকারদের কথায় নয়, ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করুন। আমরা সহযোগিতা করব।

কালীগঞ্জে লংমার্চ পৌঁছানোর মধ্য দিয়ে ঝিনাইদহের এ জনপদে জোটের কর্মসূচি নতুন করে আলোচনায় আসে। সাত দফা দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের বিষয়ে জোটের নেতারা তাঁদের অবস্থান তুলে ধরেন।

  • সর্বশেষ