শিরোনাম
◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশে বিনিয়োগ না করার ঘোষণা সালমান মুক্তাদিরের, জানালেন কারণ (ভিডিও) ◈ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দেড় শতাধিক কারখানায় ছুটি; পুলিশের গাড়িতে আগুন, আহত সাংবাদিক ও বিজিবি সদস্য ◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০২:৪৮ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে বিনিয়োগ না করার ঘোষণা সালমান মুক্তাদিরের, জানালেন কারণ (ভিডিও)

ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে গত শনিবার (৩১ অক্তোবর) অনুষ্ঠিত হয় ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনী। ছবিটি ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সালমান মুক্তাদির। এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, ব্যক্তিগত সংকট এবং ভবিষ্যতে দেশে কাজ করার পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

বাংলাদেশে আর বিনিয়োগ করবেন না এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। স্টুডিও ভাঙার ঘটনার পরই বাংলাদেশে আর স্টুডিও চালিয়ে না যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এবার স্পষ্ট করলেন, দেশে নতুন করে বিনিয়োগের কোনো পরিকল্পনা তার নেই। সম্প্রতি ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘দেশে থাকার পরিকল্পনা কখনোই ছিল না। আগেও ছিল না। স্টুডিও ভাঙার ঘটনার পর আমি বলেছি, বাংলাদেশে আর স্টুডিওটা চালিয়ে যাব না। এটা আসলে আমার নিজের মতামত, আমার একটা বক্তব্য ছিল। আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না।’

এ সংকটের সময় স্বামী-স্ত্রীর পারস্পরিক সহযোগিতা যে কতটা জরুরি, তাও মনে করিয়ে দেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিতর্ক প্রসঙ্গে সালমান বলেন, ‘ঘটনা ঘটার পর আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার বা কথা বলার কোনো সুযোগই দেওয়া হয়নি।’

Advertisement

তিনি জানান, যারা অভিযোগ তুলেছেন, তারা সরাসরি বসে কথা বললে বিষয়টি সমাধান করা যেত।

প্রমাণ ছাড়া ঢালাওভাবে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ পরিস্থিতি সামলানোর মানসিক শক্তি আমার আছে। কিন্তু অনেকের তা থাকে না। ভিত্তিহীন অভিযোগে অনেকের প্রাণ, সুনাম ও ক্যারিয়ার নষ্ট হয়ে যায়।’

সরকারের সঙ্গে কোনো বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছেন কি না, জানতে চাইলে সালমান বলেন, তাকে এখনো সে ধরনের কোনো সুযোগ দেয়া হয়নি। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন এবং আন্তরিকভাবে প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাননি। তাই তার মনে হয়েছে, কথা বললেও তা শোনার মতো পরিবেশ তৈরি হবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এই কনটেন্ট ক্রিয়েটর। তার মতে, এ বিষয়ে যাদের কথা বলা উচিত, তাঁদেরই কথা বলা ভালো। সাধারণ নাগরিকেরা কেবল পরিস্থিতির অভিজ্ঞতা নিতে পারেন। এ নিয়ে তাদের মন্তব্যে বাস্তবে খুব বেশি পরিবর্তন আসে না; বড়জোর কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ হয় কিংবা সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

সালমান বলেছেন, খুবই করুণ অবস্থার মধ্যদিয়ে যাচ্ছেন তিনি। একটি বড় বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তবে এ নিয়ে আক্ষেপ নেই তার। শুধু তাই নয়, জানিয়েছেন- বাংলাদেশে আর কোনো বিনিয়োগ না করার কথাও।

সালমান বলেন, ‘জীবনে ভালো সময় চাইলে খারাপ সময়কেও স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। শুধু অভিযোগ করে বসে থাকলে হবে না, কঠিন পরিস্থিতি পেরিয়ে যাওয়াই আসল কথা।’

নতুন কোনো বার্তা দিতে চান কি না, এমন প্রশ্নে সালমান জানান, আপাতত নতুন করে কিছু বলতে চান না। তাঁর ভাষায়, পুরোনো কথাগুলো জমতে জমতে মানুষের মধ্যে হতাশা ও মানসিক বিপর্যস্ততা তৈরি হয়েছে। নতুন কোনো বক্তব্য দিয়ে মানুষকে আরও চাপে ফেলতে চান না তিনি।

  • সর্বশেষ