শিরোনাম
◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রিয়াল মা‌দ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধেই তিন গোল। প্রতিপক্ষের মাঠে রেসিং সান্তান্দারকে পাত্তাই দিল না রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম ও ইয়ান ডিওমান্ডের গোলে ৩-০ ব্যবধানে জিতেছে জুজে মরিনিয়োর দল।

রোববার লা লিগার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রেয়াল। নবম মিনিটে পেনাল্টি থেকে এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। ৩৬ মিনিটে ডিওমান্ডের দুর্দান্ত ভলিতে নিশ্চিত হয় রেয়ালের বড় জয়।

এবারের লা লিগায় ১১ ম্যাচে এমবাপের গোল হলো ১২টি। অন্যদিকে রেয়ালের জার্সিতে ১৫৪তম ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন বেলিংহ্যাম। চলতি মৌসুমে লিগে এটি তাঁর চতুর্থ গোল।

দলের তৃতীয় গোলটি ছিল ডিওমান্ডের ব্যক্তিগত নৈপুণ্যের প্রদর্শনী। ডি-বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া দুর্দান্ত ভলিতে অসহায় হয়ে পড়েন রেসিং গোলরক্ষক। রেকর্ড ট্রান্সফার ফিতে রেয়ালে যোগ দেওয়া ১৯ বছর বয়সী এই উইঙ্গার শেষ ছয় ম্যাচে করেছেন চার গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি।

দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল রেয়াল। ৬০ মিনিটে এমবাপের শট পোস্টে লেগে ফিরে আসে। দুই মিনিট পর বেলিংহ্যামের কাছ থেকে গোলের সুযোগ নষ্ট করেন রেসিং গোলরক্ষক। শেষ দিকে বেলিংহ্যাম আবারও জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। রেসিংয়ের একটি পেনাল্টির আবেদনও ভিএআর পর্যালোচনায় বাতিল করেন রেফারি।

সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রেয়ালের টানা ষষ্ঠ জয়। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে আছে তারা। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৮, শীর্ষে ৩০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা। অন্যদিকে ষষ্ঠ হারের পর ১১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রেসিং সান্তান্দার।

  • সর্বশেষ