শিরোনাম
◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ১২:১৯ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর

আন্তর্জা‌তিক ডেস্ক: ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, শত্রুর বিরুদ্ধে শক্তিশালী ও তীব্র জবাব দেওয়া হবে, যার ভৌগোলিক সীমা থাকবে না। তিনি আরও বলেন, শত্রুর নতুন লক্ষ্যবস্তু ও সম্পদের একটি তালিকা নিয়ে কাজ চলছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের দৃঢ় নির্দেশ পাওয়ার পর ইরানের ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন জেনারেল আলী আবদুল্লাহি।

বার্তায় তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনেয়ির দূরদর্শী, বিচক্ষণ ও দৃঢ় নির্দেশনা আমাদেরকে সম্ভাব্য তৃতীয় আরোপিত যুদ্ধের সময়ের মতোই ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ও সদস্যদের পথ দেখাবে।

বার্তায় আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর আত্মোৎসর্গে প্রস্তুত সদস্যরা তাদের প্রিয় সর্বাধিনায়ক এবং ইরানের জনগণকে আশ্বস্ত করছেন যে, যেকোনো ধরনের ও মাত্রার আগ্রাসনের বিরুদ্ধে তাঁরা জীবন দিয়ে হলেও প্রতিরোধ গড়ে তুলবেন।

Advertisement

জেনারেল আবদুল্লাহি বলেন, সর্বাধিনায়ক ও মুসলিম সমাজের নেতার নির্দেশনা অনুসরণ করে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশ ও জনগণকে রক্ষা করতে প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী ও তীব্র জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই সক্ষমতা দিন দিন আরও জোরদার করা হবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বুঝতে হবে, তারা যদি আবারও ইরান ও দেশটির জনগণের ওপর আগ্রাসন চালায়, তাহলে তাদের নতুন ধরনের জবাবের মুখোমুখি হতে হবে। সেই জবাব হবে কল্পনাতীত এবং তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের চেয়ে আরও কঠোর ও কার্যকর।

তিনি বলেন, যুদ্ধের সমাপ্তি কীভাবে হবে, তা আমরাই নির্ধারণ করব—আপনাদের চরম পরিণতির মধ্য দিয়েই যুদ্ধের শেষ নির্ধারিত হবে।

বার্তার শেষাংশে বলা হয়, মহান আল্লাহর সহায়তা এবং ইরানের মহান ও মর্যাদাবান জনগণের সর্বাত্মক সমর্থন নিয়ে দেশটির গর্বিত সশস্ত্র বাহিনী আগের চেয়ে আরও বিস্তৃত ভৌগোলিক পরিসরে শত্রুর নতুন লক্ষ্যবস্তু ও সম্পদের তালিকা প্রস্তুত করছে। বাস্তব যুদ্ধক্ষেত্রে শত্রুদের নতুন নতুন বিস্ময়ের মুখোমুখি করা হবে।