শিরোনাম
◈ তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের কঠিন শর্ত মেনে নিল বাংলাদেশ ◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে?

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ সকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবিবাহিতদের জন্য ফিনল্যান্ডের বিশেষ আয়োজন, ভ্রমণের সব খরচ দেবে সরকার

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড এবার বিশ্বজুড়ে অবিবাহিতদের এমন এক ব্লাইন্ড ডেটের অভিজ্ঞতার আমন্ত্রণ জানিয়েছে, যা হয়তো ভোলার নয়। ফোর্বসের প্রতিবেদনে এ খবর জানা গেছে। দেশটির পর্যটন বোর্ড ভিজিট ফিনল্যান্ড এ অভিনব প্রচারণা শুরু করেছে। এর মাধ্যমে অবিবাহিতরা ফিনল্যান্ডের খাদ্য-সংস্কৃতি জানার পাশাপাশি হয়তো প্রেমেও পড়তে পারেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ জন অবিবাহিতকে সব খরচ বহন করে দেশটিতে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে নর্ডিক এ দেশ। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের প্রচারণাটি ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারীরা বুনো মাছ, বেরি ও সংগ্রহ করা মাশরুমের মতো আঞ্চলিক খাবার চেখে দেখার সুযোগ পাবেন। দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন শেফের তৈরি মেনু থেকে এসব খাবার পরিবেশন করা হবে।

সফরের মূল আকর্ষণ বিশেষ গ্রুপ ডিনার ডেট। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হেলসিংকি ও লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরেতে আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা স্থানীয় ফিনিশ অবিবাহিতদের সঙ্গে দেখা করবেন।

Advertisement

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণনের জ্যেষ্ঠ পরিচালক হেলি হিমেনেজ এক সরকারি বিবৃতিতে বলেন, ফিনিশ খাবার আমাদের সুখী জীবনযাত্রার সরাসরি প্রকাশ স্থান, ঋতু ও আশপাশের মানুষের সঙ্গে সংযোগের একটি উপায়। তিনি আরও বলেন, খাবার ফিনদের এক করে। এখন আমরা ভ্রমণকারীদের সম্পূর্ণ অনন্য একভাবে আমাদের সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়েছে, ফিনল্যান্ডের সিঙ্ককোরি বা সিঙ্গল বাস্কেট নামের ডেটিং প্রবণতা থেকে এ ধারণা এসেছে। দেশটির বেশ কয়েকটি সুপারমার্কেট চেইন গোলাপি শপিং ঝুড়ি চালু করেছে। এতে অবিবাহিত ক্রেতারা সূক্ষ্মভাবে বোঝাতে পারেন, তারা কথা বলতে, এমনকি ডেটিংয়েও আগ্রহী।

পর্যটন বিভাগ স্বীকার করেছে, ইতালীয়, চীনা ও অন্যান্য নর্ডিক খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠলেও ইউরোপের সবচেয়ে অবহেলিত রন্ধনশৈলীর একটি এখনও ফিনিশ খাবার। হিমেনেজ বলেন, সনা (পুষ্টিকর খাবার) থেকে বনে খাবার সংগ্রহ পর্যন্ত, ফিনিশ রন্ধনশৈলী এমন এক গল্প বলে, যা অন্য কোথাও নেই। দর্শনার্থীরা যেন সেই গল্প পুরোপুরি অনুভব করেন, আমরা তা-ই চাই।

তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে সুখী দেশে এসে তারা হয়তো প্রেম খুঁজে পাবেন, একে অপরের সঙ্গে, ফিনিশ খাবারের সঙ্গে, কিংবা নিজেদের নতুন প্রিয় ভ্রমণ গন্তব্যের সঙ্গে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ