শিরোনাম
◈ বেনাপোলে বাবার মরদেহ রেখে পরীক্ষা দেওয়া মাসুমা পেলেন এ গ্রেড ◈ দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ আধুনিক কোল্ড স্টোরেজের উদ্যোগ নেওয়ায় এবার এক কেজি পেঁয়াজও আমদানি করতে হবে না: কৃষিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবা খামেনির হুঁশিয়ারি, পাল্টা জবাব হবে ভৌগোলিক সীমার বাইরে ◈ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও) ◈ তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ, বললেন ‘আমি ফুললি স্ট্রং’

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ১১:২০ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ১১:২০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবা খামেনির হুঁশিয়ারি, পাল্টা জবাব হবে ভৌগোলিক সীমার বাইরে

আন্তর্জা‌তিক ডেস্ক: ইরানের ওপর নতুন করে হামলা হলে তার জবাব শুধু নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যেকোনো ধরনের হুমকির জবাবে তাৎক্ষণিক ও কার্যকর সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে এ নির্দেশ দেন খামেনি। তাঁর বক্তব্য, শত্রুরা আবার সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আলি আবদোল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আহমদ ওয়াহিদি উপস্থিত ছিলেন। সামরিক প্রস্তুতি ও অস্ত্র উৎপাদনের অগ্রগতি সম্পর্কে তাঁরা খামেনিকে অবহিত করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদকে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন খামেনি। একই সঙ্গে সামরিক প্রস্তুতি আরও জোরদার করার কথাও বলেছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় নিহত হন মোজতবা খামেনির বাবা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর থেকে মোজতবাকে প্রকাশ্যে দেখা যায়নি। লিখিত বিবৃতির মাধ্যমেই নিজের অবস্থান জানিয়ে আসছেন তিনি।

এদিকে নতুন করে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতাও চলছে। শুক্রবার তেহরানে ১২ ঘণ্টার বেশি সময় ধরে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কাতারের প্রতিনিধিরা। শনিবার দোহাতেও আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি।

  • সর্বশেষ