শিরোনাম
◈ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও) ◈ তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ, বললেন ‘আমি ফুললি স্ট্রং’ ◈ ১১ দলের লংমার্চে যাননি নাহিদ, জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির? ◈ ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ৭ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে ১ ◈ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকার বেশি নয়, অতিরিক্ত নিলেই কঠোর ব্যবস্থা ◈ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:৫২ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলাধুলা কেবল শারীরিক বিকাশ নয়, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বড় মাধ্যম : ত্রাণমন্ত্রী দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবচেয়ে বড় হাতিয়ার। আজকের এই কিশোর ও যুবকরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক পথ দেখাতে এবং নেতৃত্বগুণ অর্জনে খেলাধুলার বিকল্প নেই।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি প্রান্তে ক্রীড়াঙ্গনের প্রসার এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। লালমনিরহাটের মতো মফস্বল এলাকায় এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স ফুটবল খেলার জন্য একটি পারফেক্ট সময়। এই বয়স থেকে যদি এদের ঠিকমতো নার্সিং করা যায়, তবে আগামী দিনে বাংলাদেশে আরও অনেক ভালো মানের ফুটবলার উঠে আসবে।

Advertisement

​এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফাইনাল খেলায় শ্রেষ্ঠ গোলরক্ষক বসুন্ধরা ক্রীড়া চক্রের হৃদয় কুমার অন্তরকে বিকেএসপিতে ভর্তি করে সরকারিভাবে তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে এক দারুণ উদ্দীপনা সৃষ্টি করেন।

​প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। লালমনিরহাট জেলা থেকেও নতুন কুঁড়ির প্রতিভাবান খেলোয়াড়রা অংশগ্রহণ করে এই জেলাকে আলোকিত করবে। এছাড়া তিনি পরাজয় দলের খেলোয়াড়দের সান্ত্বনা দিয়ে বলেন, হার-জিত খেলারই একটি অংশ, হারতে হারতেই জিততে শিখতে হয়, এটাই জীবন।

জমকালো ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বড়বাড়িহাট বসুন্ধরা ক্রীড়া চক্র ১-০ গোলে নবাবেরহাট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি এক আনন্দঘন ক্রীড়া উৎসবে পরিণত হয়।

লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো স্টেডিয়াম চত্বরে ছিল উপচে পড়া ভিড়। প্রিয় দল ও খেলোয়াড়দের উৎসাহ জোগাতে দর্শকরা মাঠের গ্যালারিতে নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত হন। খেলা শুরুর পূর্বে লালমনিরহাট ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট সোনামনিরা চমৎকার গান ও সুরের তালে তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলে।

এর আগে খেলা শুরু হওয়ার পূর্বে জেলা স্টেডিয়ামে লালমনিরহাট ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট সোনামনিরা চমৎকার গান ও সুরের তালে তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে পুরো স্টেডিয়ামের দর্শকদের মাতিয়ে তোলে।

​জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

​খেলা শেষে চমৎকার নৈপুণ্যের জন্য বসুন্ধরা ক্রীড়া চক্রের গোলরক্ষক হৃদয় কুমার অন্তর শ্রেষ্ঠ গোলরক্ষক, রেদোয়ানুল বারী রোমান 'প্লেয়ার অব দ্যা ফাইনাল' এবং রানার্সআপ দলের আকাশ 'টুর্নামেন্ট সেরা খেলোয়াড়' নির্বাচিত হন। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।