শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবা খামেনির হুঁশিয়ারি, পাল্টা জবাব হবে ভৌগোলিক সীমার বাইরে ◈ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও) ◈ তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ, বললেন ‘আমি ফুললি স্ট্রং’ ◈ ১১ দলের লংমার্চে যাননি নাহিদ, জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির? ◈ ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ৭ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে ১ ◈ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকার বেশি নয়, অতিরিক্ত নিলেই কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, তালেবানের একাধিক চৌকি ধ্বংসের দাবি

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সীমান্তবর্তী এলাকায় আফগান তালেবানের বেশ কয়েকটি নিরাপত্তা চৌকি ও সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার সংলগ্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, গত ২৭ অক্টোবর আঙ্গুর আড্ডা এলাকায় আফগান বাহিনীর উসকানিমূলক ও বিনা প্ররোচনায় গুলিবর্ষণের জবাবে এ পাল্টা অভিযান পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনী। সূত্রগুলোর দাবি, পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে আফগান তালেবান সদস্যরা নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এ সময় তালেবান বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

এর আগে, গত বুধবার দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডা এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আফগান বাহিনীর হামলার ঘটনা ঘটে। এতে একই পরিবারের একজন নিহত এবং পাঁচজন আহত হন। ওই ঘটনার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান চালিয়ে তালেবানের একাধিক চেকপোস্ট ধ্বংস করে।

নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার জানান, আফগান তালেবান বাহিনী আঙ্গুর আড্ডা বাজার ও এর আশপাশের আবাসিক এলাকায় বিনা উসকানিতে গুলি চালায়। এ সময় একটি মর্টার শেল ওই এলাকায় আঘাত হানলে একজন বেসামরিক নাগরিক নিহত হন এবং আরো পাঁচজন আহত হন। হামলায় বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

ডেপুটি কমিশনার আরো বলেন, সীমান্তে অবস্থানরত পাকিস্তানি সেনারা হামলার কঠোর জবাব দিচ্ছে। নিরাপত্তা সূত্রগুলোর ভাষ্য, তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে সীমান্তের ওপারে আফগান তালেবানের বেশ কয়েকটি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে।

আঙ্গুর আড্ডা সীমান্ত এলাকায় প্রায়ই এ ধরনের আন্তঃসীমান্ত সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, গত এপ্রিলের শেষ দিকেও সীমান্তের ওপার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দক্ষিণ ওয়াজিরিস্তানে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন। ওই ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর জবাবে পাকিস্তানি বাহিনী আফগান তালেবানের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

এর আগে গত ফেব্রুয়ারিতে নতুন করে সংঘাত শুরু হলে পাকিস্তান ‘অপারেশন গাজাব লিল-হক’ পরিচালনা করে। এদিকে, ইসলামাবাদ বারবার কাবুলের প্রতি আহ্বান জানিয়ে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে যেন কোনো জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাতে না পারে।

সূত্র : জিও নিউজ