শিরোনাম
◈ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও) ◈ তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ, বললেন ‘আমি ফুললি স্ট্রং’ ◈ ১১ দলের লংমার্চে যাননি নাহিদ, জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির? ◈ ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ৭ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে ১ ◈ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকার বেশি নয়, অতিরিক্ত নিলেই কঠোর ব্যবস্থা ◈ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:১৮ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় গলায় ভাত আটকে বৃদ্ধের মৃত্যু

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় গলায় ভাত আটকে মারা যাওয়া বৃদ্ধের মরদেহ দেখতে প্রতিবেশীদের ভীড় জমেছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ধান্যঘরা গ্রামে গলায় খাবার আটকে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম উপজেলার ধান্যঘরা গ্রামের মৃত রওশন আলী শাহের ছেলে।

নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, শনিবার সকালে প্রতিদিনের ন্যায় তার বাবা নজরুল ইসলাম বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় তার গলায় ভাত আটকে গেলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নজরুল ইসলাম বলেন, “আমি ঘটনাটি শুনেছি।”

  • সর্বশেষ