শিরোনাম
◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি ◈ ৭১ হাজার ৮৫০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প বাদ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক নিয়ে নতুন পরিকল্পনা ◈ ৪০০ ছক্কার বিশ্বরেকর্ড, ভারত ধরাছোঁয়ার বাইরে ◈ গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন কত, ৩০ হাজার টাকা মজুরির দাবির যৌক্তিকতা কতটা, কতটা সক্ষম মালিকপক্ষ? ◈ শ্রমিক অসন্তোষে জরুরি তৎপরতা, মন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী; আমিরাত সফর বাতিল শ্রমমন্ত্রীর ◈ সুইজারল্যান্ডে রাইন নদীতে মিলল খণ্ডিত মরদেহ, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার ◈ শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক ◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের পোশাকে কড়াকড়ি : জিন্স-টি-শার্ট পরে স্কুলে আসা যাবে না, ডিজে পার্টিতেও নিষেধাজ্ঞা

ভারতের বিহার রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের জন্য ফরমাল বা আনুষ্ঠানিক পোশাক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে স্কুল চত্বরে ডিজে সেট, ডিস্কো নাচ এবং এ ধরনের অন্যান্য বিনোদনমূলক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।

শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি জানান, এই নির্দেশিকা বাস্তবায়ন নিশ্চিত করতে শিক্ষা বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষা দফতরের প্রশাসন পরিচালক বিজয় কুমার পান্ডের সই করা গত ৩০ অক্টোবর জারি করা এক আদেশে জেলা কর্মকর্তাদের স্কুল ও দফতরে কাজের সময় কর্মচারীদের আনুষ্ঠানিক পোশাক পরিধান নিশ্চিত করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়োজিত শিক্ষক এবং কর্মচারীদের অবশ্যই পাঠদান ও দাফতরিক সময়ে মার্জিত ও আনুষ্ঠানিক পোশাকে উপস্থিত থাকতে হবে। এই নির্দেশনার কঠোর পালন ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

স্কুল ক্যাম্পাসে ডিজে সেট, ডিস্কো নাচ এবং বিভিন্ন অনুচিত বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা বিভাগ। তবে এটি স্পষ্ট করে বলা হয়েছে যে, অ্যাকাডেমিক ক্যালেন্ডারে নির্দিষ্ট করা দিনে এবং শৃঙ্খলা বজায় রেখে কেবল সাংস্কৃতিক পরিবেশনা করার অনুমতি দেওয়া হবে।

Advertisement

আদেশে আরও বলা হয়েছে, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত দিনে কেবল নৃত্য, সংগীত ইত্যাদির সুশৃঙ্খল ও মার্জিত পরিবেশনই গ্রহণযোগ্য।

আগে দেওয়া নির্দেশ অমান্য করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শিক্ষক ও অন্যান্য কর্মীরা জিন্স ও টি-শার্টের মতো ক্যাজুয়াল পোশাকে স্কুলেও আসা অব্যাহত রেখেছেন। শিক্ষা বিভাগ জানিয়েছে, এ ধরনের চর্চা শিক্ষার পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এবং তা একেবারেই অগ্রহণযোগ্য।

সূত্র: উইয়ন নিউজ

  • সর্বশেষ