শিরোনাম
◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি ◈ ৭১ হাজার ৮৫০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প বাদ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক নিয়ে নতুন পরিকল্পনা ◈ ৪০০ ছক্কার বিশ্বরেকর্ড, ভারত ধরাছোঁয়ার বাইরে ◈ গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন কত, ৩০ হাজার টাকা মজুরির দাবির যৌক্তিকতা কতটা, কতটা সক্ষম মালিকপক্ষ? ◈ শ্রমিক অসন্তোষে জরুরি তৎপরতা, মন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী; আমিরাত সফর বাতিল শ্রমমন্ত্রীর ◈ সুইজারল্যান্ডে রাইন নদীতে মিলল খণ্ডিত মরদেহ, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার ◈ শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক ◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ০৬:১৪ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর নির্দেশে টাঙ্গাইলে খেলার মাঠ আরও সম্প্রসারিত হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

স্পোর্টস ডেস্ক : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দাদের নিজেদের অর্থায়নে খেলার মাঠ ক্রয়ের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠের পাশের আরও জমি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রয় করে গ্রামবাসীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

রোববার (১ নভেম্বর), জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, বাবুপুরবাসীর এই অনন্য উদ্যোগের ভিডিও ফুটেজটি গতকালই প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর ইচ্ছার কথা উল্লেখ করে তিনি বলেন, বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারপ্রাপ্ত সচিবকে টাঙ্গাইলের ডিসি ও দেলদুয়ারের ইউএনও-র সাথে যোগাযোগ করতে বলা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ওই গ্রামবাসীর পাশে থেকে একটি পরিপূর্ণ ও আধুনিক খেলার মাঠ উপহার দেওয়া যায়।

প্রায় সাড়ে তিন হাজার মানুষের জনবহুল বাবুপুর গ্রামে এতদিন শিশু-কিশোরদের খেলাধুলার কোনো স্থায়ী মাঠ ছিল না। গ্রামের তরুণ ও উদ্যোক্তাদের উদ্যোগে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত চাঁদায় ৬০ শতাংশ জমি কিনে সম্প্রতি মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে এডিসি জেনারেলের পেশ করা প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকার সামগ্রিক বাজেট ও সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে দ্রুত কাজ শুরুর ঘোষণা দেওয়া হয়।

  • সর্বশেষ